আমি একজন ব্লগার এবং ফেবু ব্যবহারকারী। আমি একজন সচেতন মানুষ। দেশের কোন বিপদে আমি সোচ্চার। ফেবুর স্ট্যাটাসে, ব্লগের পেজে ঝড় তুলি আমি লেখার মাধ্যমে। কখনো কখনো কথার যথোপযুক্ত প্রয়োগ করি এই ভার্চুয়াল জীবনের বাইরেও। মালালা যখন আহত হয়েছিল তখনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আমার লেখা। মালালার জন্য ভালবাসা, তার জন্য শুভকামনা, হামলাকারীদের ধিক্কার, তোমার পাশে আমরা আছি মালালা আরো কত কি!! মালালার পক্ষে ছিল সারা বিশ্বের সংবাদমাধ্যম, মালালার সুস্বাস্থ্য কামনায় মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছিল দোয়া মাহফিল। সবকিছুই ছিল অসম্ভব ভাবে সুন্দর কাজ। যাহোক মালালা এখন সম্পূর্ন সুস্থ। কিন্তু যখন আমি তুলনা করি মালালা এবং গাজায় নিহত এক শিশুকে, তখন নিজেকে কোন কারন ছাড়াই অনেক মিষ্ঠুর মনে হয়। যখন মনে হয় আজ রাতে একটু পরে আমি লেপ মুড়ি দিয়ে সুন্দর স্বপ্ন দেখব তখন গাজার ১.৭০ মিলিয়ন মানুষ জেগে থাকবে শুধুই বেঁচে থাকার জন্য, তখন নিজেকে অকারনেই নিষ্ঠুর মনে হয়। কিইবা করতে পারি আমি! আমার লেখায় তো ইসরাইলিরা তাদের বিমান থেকে শিলাবৃষ্টির মত বোম্ব ফালানো বন্ধ করবেনা, বিশ্ব মিডিয়া মালালাকে নিয়ে যেভাবে সংবাদ প্রচার করেছে সেভাবে তো আর সংবাদ প্রচার করবেনা। তারা বলবে “গাজায় যুদ্ধ পরিস্থিতি” কিন্তু আমি যখন প্রস্ন করব “গাজায় নিরস্ত্র মানুষের উপর হামলাকে কিভাবে যুদ্ধ বলা হয়?” তার উত্তর আমি পাবনা। হয়ত দেখব আমেরিকা থেকে কিছুদিন পরে গাজায় হামলা নিয়ে কম্পিঊটার গেম বের হয়েছে যেখানে নায়কের ভূমিকায় থাকবে গাজার একজন মানুষ যাকে বেঁচে থাকতে হবে পুরো গেম জুড়ে, নাহলে “গেম ওভার”। গেমে দেখা যাবে নায়ক তার পরিবার হারিয়েছে, আশেপাশের মানুষ সবাই মারা যাচ্ছে, ১৮ মাস বয়সের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। এটাই তখন অনেকের আনন্দের খোরাক হবে। আবেগের বশে লিখতে লিখতে যখন মনে হয় আমিতো হাজার হাজার মেইল দূরে, আমার পরিবারের কেউ নিহত হয়নি। পৃথিবীর থেকেও ভারী নিজের সন্তানের লাশ কোলে নিয়ে বেঁচে থাকার কষ্ট আমিতো বুঝিনি। নিজেকে অকারনেই খুব অপরাধী মনে হয়। তখন শুধু একটাই প্রার্থনা করতে পারি, গাজার মানুষের বেঁচে থাক, গাজা বেঁচে থাক।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।