"কি ব্যাপার এত দেরী"
রেগে যায় প্রেমিকা,
"বাসায় বসে করেছ কি
বসে আছি একা একা।"
"দেরীর জন্য চাচ্ছি ক্ষমা
হয়ে গেছে এক ভুল,"
আমতা আমতা করে বলি
"কেটেছি আমি চুল ।"
"চুল কাটতে এত দেরী"
বিস্ময় প্রেমিকার,
"দেখি, মনে তো হয়না, চুল
কেটেছো আবার !!"
"না, , মানে" - প্রেমিক বলে,
"লাগছে আমার শীত,
সত্যি কথাই বলেছি তখন
কারন আমি নাপিত ।"
একথা শুনিয়া, , প্রেমিকা যায় চলিয়া,
নাপিতের ভালবাসা অবহেলায় ফেলিয়া।
[১৫.০৪.২০০৬ সালে লিখা একটি কবিতা এবং এই প্রথম শুভ মুক্তি । ডায়রী ঘেটে বের করে লিখা । অলস হলে যা হয় আর কী.....
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



