ইসলাম ধর্মে স্ত্রীকে পেটানো (বৌ পেটানো) বৈধ। আবার অপর দিকে নারী পুরুষের সমান অধিকারের কথা খুব জোর দিয়েই বলা হয়। ইসলাম শান্তির ধর্ম, স্ত্রী অন্যায় করলে তাকে শরীয়ত মতে প্রহার করা যাবে বলা হয়েছে। স্ত্রীকে পেটানোর কথা বলা হলেও এটা কোন মাতবর কিংবা চেয়ারম্যানের নির্দেশ নয়। এটা ধর্মীয় বিধান। ধর্মীয় বিধান মেনে চলাটায় ধর্ম। তবে কি পুরুষের অন্যায়ের কারনে স্ত্রীরা পুরুষকে পেটাবে? সমান মানে কি সময়ে অসময়ে স্ত্রীরাও স্বামীদের ভালো পথে আনতে পুরুষকে পেটাবে? নিশ্চয় তা নয়। চলুন কোরআন কি বলে দেখি
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
অর্থ:পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ।
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ইসলাম ধর্মের প্রবর্তক এবং সমস্ত মুসলিমের জন্য যিনি আদর্শ মানব হযরত মুহাম্মদ (স
হযরত আয়শা হতে বর্ণিত, তিনি (মুহাম্মদ) আমাকে বুকের ওপর আঘাত করলেন যা আমাকে ব্যথা দিল।
[সহি মুসলিম, বই -৪, হাদিস -২১২৭]
নবী বলেছেন- স্ত্রীকে কেন প্রহার করা হলো সে বিষয়ে শেষ বিচারের দিন তাকে কোন কিছু জিজ্ঞাসা করা হবে না।
[আবু দাউদ , বই নং- ১১, হাদিস -২১৪২]
আমরা জানি হযরত মুহাম্মদ (স
আসুন আমরা নিজেরাই বুঝি কোনটা খারাপ আর কোনটা ভালো, সেই ভালো মন্দের বিচারে আমাদের মাথায় যে সফট্ ওয়ার বিধাতা দিয়েছেন সেটার আলোতেই সামনের দিকে এগিয়ে যায়। আলোতে থাকি ভালোতে থাকি। একজন সচেতন পুরুষ তার স্ত্রীকে প্রহার করবে এটা সুস্থ্য মানুষের আকিদা হতে পারে না। তবে অনেকেই বলবেন স্ত্রী বার বার অন্যায় করলে তাকে মারবে নাতো কি করবে? ঠিক স্ত্রীরাও যদি ভাবে তাদের স্বামীরা বার বার অন্যায় করে তাহলে স্ত্রীরা কি স্বামীকে প্রহার করবে? এটাই ভাবুন। ভালো করার জন্য স্ত্রী প্রহার কোন সলিশন হতে পারে না। আসুন আমার ভালোর মাঝে বেঁচে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



