ভাল থেকো
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার ভেলভেটের মত ঝলমলে ব্যক্তিত্ব দেখে
ক্ষনিকের জন্য মুগ্ধ হয়েছিলাম,
কিন্তু আমার প্রয়োজন ছিল
আটপৌরে সুতি শাড়ির মলমলে নরম আচলের মত
ছোট ছোট স্নেহ মাখা শাসন আর যত্ন,
ঐটুকুতেই আমি রাজার সম্মান পেতাম।
ভালই হল,
তোমার আলোর ঝল্কানিতে
ঝলসে গিয়েও বেচে গেলাম,
ভালই হল
কূড়িয়ে পাওয়া ঝর্না জলে
চোখ কিছুটা ভিজিয়ে নিলাম,
ভালই হল
মুখ ফিরিয়ে তোমার থেকে
নতুন করে পুরোনকে
ফিরে পেলাম।
ভালই হল
চোখ ধাধানো রঙ্গিন আলোয়
খেই হারিয়ে
পথ হারিয়ে
পথের খোজে দাড়িয়েছিলাম।
ভালই হল
মেঘের মত বন্ধু আমায়
হাত বুলিয়ে ডেকে নিল
ভালই হল,
সব হারিয়ে বেচেই গেলাম
ভালয় ভালয় ভাল থেকো।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন