তোমার কাঁধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কী অদ্ভূত এক ঝিলিমিলি ছায়া সেখানে
দখিনা বাতাসের কলরোলে
মুখরিত ভালবাসায় আন্দোলিত অনুভূতিরা
মুখ গুজে
চোখ বুজে
বসে থাকে
চুপচাপ
লক্ষ্মী পাখিটির মত।
দীর্ঘশ্বাসেরা আনুভূমিক হয়ে শুয়ে থাকে যেখানে
নির্ভরতার ভ্রমর গুনগুনিয়ে গেয়ে যায়
অবিশ্রাম শ্রাবনঘন মেঘনাম,
টেনিসনের পদ্মখেকোরা বড় বড়
চোখে তাকিয়ে দেখে
মানব মানবীর ঐতিহাসিক বিজয়।
আর কিছু নয় সেখানে
না কাম
না অস্থিরতা
না কোন বৈষয়িক অধিকার;
শুধু মগ্নতা
নিবীড়তা
ঐশি এক মধুর ব্যাথাময় সুখের দ্বার
উন্মিলিত চোখে চেয়ে থাকে ওখানে,
কী শান্ত বিষন্ন প্রসন্নতা
ঐ দারুন দূর্বিনীত মায়াময়
ছায়াময় কাঁধ ।
কাঁধ, ঐ বিশাল সুধাময় মানস প্রান্তর,
এ যুগের মানব মানবীরা
যার নেয় না খবর
পৃথিবীর এ সুগম্য সৌন্দর্য ভুলে
খুজে ফেরে সব প্রাচীন গূহা
বিকলাংগ হৃদয় নিয়ে স্বেচ্ছায় মেনে নেয়
সেখানে
নিস্তেজ অনুভূতির অকাল মরণ।
উফ কী বিভতস করুণ মরণ!
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।