somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক যখন ভূমি দস্যু

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিষয়টা নিয়ে লিখতাম না। ঘটনাটি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার কৈজুরি ইউনিয়নের পশ্চিম বিলনালীয়া গ্রামের ঘটনা। মনে হচ্ছে সকলের জানা উচিত। পরিবারটির লোকগুলোই এ্যমন। এর বাবা ও ভাইয়েরা ডাকাতি করত এবং ডাকাত লালন পালন করত। এর বড় ভাইয়ের কুখ্যাতি ছিল সবচেয়ে বেশি। এক হিন্দু লোকের অল্প জমি কিনে পরে সবকিছু কেড়ে নিয়েছে, গুলি করে মেরে ফেলেছে। পরে সব লোক ভয়ে থাকত, কেউ জায়গা বিক্রি করতে চাইত না তাদের কাছে, কারন এরা সুই হয়ে ঢোকে ফাল হয়ে বের হয়। লোকটির নাম মমিন উদ্দীন । সরকারী চাকুরীজীবী। এ.টি.ও মাদারীপুর শিক্ষা অফিসের। প্রথমে ছিল প্রাইমারী স্কুলের হেডমাস্টার, পরে ৬৫ হাজার টাকা দিয়ে ফাসকৃত প্রশ্নপত্র কিনে নিয়ে পরীক্ষা দিয়ে হয়েছে এটিও।

শিক্ষক থাকাকালীন সময় শিক্ষকতার সুবিধার্থে নিজ গ্রামেই ভাড়া থাকতেন এক স্থানীয় এক ব্যাক্তির বাসায়। নানারকম অনৈতিক কার্পযকলাপের কারনে পরিবারে তার কোন জায়গা ছিলনা। স্ত্রী ও ডিভোর্স দিয়ে চলে যায়। এভাবে সে তার সর্বশ্ব হারায়, ঠিক সেই মূহূর্তেই সে সৌভাগ্যবশত স্কুলের চাকরীটি পেয়েছিল। চাকরী পেলেও স্বভাবের পরিবর্তন হয় নি। ভাড়া বাসায় থাকাকালীন সময়ে সে আবার স্বমূর্তি ধারণ করে। যে বাসাটিতে সে ভাড়া থাকত আসলে সে বাসায় কেউ থাকত না, মালিক স্বপরিবারে বাচ্চাদের পড়াশুনা ও নিজ ব্যাবসায়ের কারনে ঢাকায় বসবাস করত। তাদের অবর্তমানে সে ঐ মালিকের বাসার আলমারী ভেংগে জমি ও বাড়ির দলীলপত্র দেখে নেয়।

সে সুযোগ পেয়ে জাল দলীল করে নেয়। স্থানীয়দের কাছে সে একসময় প্রচার করতে থাকে যে সে সমস্ত জায়গা ও বাড়ি কিনে নিয়েছে, মালিক এ্যমন প্রচার শুনে ওই লোককে কৈফিয়ত করা হলে সে প্রথমে অস্বীকার করতে থাকে, পরে সন্দেহ হলে বিনয়ের সাথে লোকটিকে বাসা ছেড়ে দিতে বলে, কিন্তু সেতো বাসা ছাড়লোই না, উলটো ভুয়া দলিল দেখিয়ে বাড়ি ও জায়গার মালিকানা দাবি করে বসে। এবং টাকা দিয়ে প্রশাসনকে প্রভাবিত করে । গ্রামের স্থানীয় লোকজন এ অন্যায় মেনে নিতে পারেনা, তারা শালিশ এর মাধ্যমে দখলদারকে হটিয়ে প্রকৃত মালিকের কাছেই বাড়ি ও জায়গা হস্তান্তর করে। কিন্তু বাসায় কেউ ছিলনা বিধায় রাতের আধারে সে যাবার আগে সমস্ত আসবাবপত্র চুরি করে নেয়।

পরবর্তীতে সে কয়েকটি ভুয়া মামলা করে মালিককে বিব্রত করার জন্য। এ সময়ের মাঝে আরো ক্ষমতাশালী হয়ে ওঠে সে। এটিও হবার পর সে বর্তমান ক্ষমতাধর সরকারের মন্ত্রী ও তার ছোটভাইয়ের স্নেহধন্য হয়ে ওঠে। সে ছিল বিএনপির কর্মী, ক্ষমতার মধু খাবার জন্য সে যোগ দেয় ক্ষমতাসীন আওয়ামীলীগে। যোগ দিয়েই শুরু করে চাকরী বানিজ্য। জন প্রতি চার লাখ টাকা চুক্তিতে সে প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের চাকরী দেয়।এভাবে সে গ্রামের প্রভাবশালীদের আত্মীয় স্বজন ও সন্তানাদি এবং সাধারণ মানুষদের চাকুরী দিয়ে হাত করে নেয়। যার ফলে সে যতই অন্যায় করুক এখন আর গ্রামের মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারে না। এই সুযোগে সে আবার হানা দিয়ে দখল করে নেয় জায়গা জমি। শুধু একজনই নয় তার এই দখলদারীর শিকার হচ্ছে আরো অনেক গ্রামবাসী। খোদ প্রশাসন তার পাশে। তাকে থামাবার বা তার অন্যায়ের নূন্যতম প্রতিবাদ করার কেউ নেই। ভুক্তোভুগীরা আদালতের মাধ্যমে সমাধান চায়, কিন্তু সে চায়না, করন সে হেরে যাবে। তাই স্থানীয় প্রশাসন ও মুরুব্বীদের টাকা খাইয়ে সে শালীসের মাধ্যমে সমাধান চায়। আদালত ১৪৪ ধারা জারি করেছে জায়গার উপর, অথচ মমিনউদ্দীন আদালত অবমাননা করার পায়তারা করছে।

এই হচ্ছে দেশের প্রশাসন ও তথাকথিত শিক্ষকদের চেহারা। এই কলুশিত সমাজ আর অথর্ব মানুষ নিয়ে আমরা কোথায় যাবো?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×