অবাধ তথ্য প্রযু্ক্তির সুবিধা পেয়ে ছেলে-মেয়েরা অবাধে মেলামেশা করছে। এতে একে অপরের সাথে পরিচয় হচ্ছে। নতুন নতুন তথ্য শেখা-জানা যাচ্ছে ঠিকই কিন্তু অনেক নষ্টামিও প্রকাশিত হচ্ছে। আমাদের বয়সে যা আমরা কল্পনাও করতে পারতাম না। যারা বন্ধুত্বের দোহাই দিয়ে নোংরামি নিয়ে এসে এ খাতকে কলংকিত করেছে। ভাগ্যিস অন্যভাষাভাষীরা বাংলা পড়তে পারেন না। নইলে আমাদের দুর্গতি ছিলো নিঃশ্বন্দেহে। এমন কুৎসিত কথা বলে বা লিখে যা মানুষের সামনে কেন একাকিও বলা যায়না। এসব দেখে অনেক ভদ্র ঘরের ছেলে-মেয়েরা এসব বন্ধুত্ব করার ওয়েবগুলি খুলতে বা চালিয়ে যেতে পারে না।
সবার ঘরেই তো মা-বোন আছে। সবাই কারো সন্তান, কারো ভাই বা কারো বোন। তাহলে এত অশ্লীল কথা বা লেখা কেন ? আমাদের প্রিয় বাংলা ভাষাটাকে কেন এত অশ্লীলতায় ভরিয়ে দিচ্ছেন ? ভেবেছেন কখনো ?
দোহাই আপনাদের, এমনটি আর করবেন না। এ লেখাটি যদি আপনার মা-বোন বা বাবা পড়েন, তবে কি হবে ? ভেবেছেন ?। অপরের প্রতি সম্মান দেখান, যার যতটুকু সম্মান দেবার তাকে দিন। নিজেকে বদলান। আর কত ? ভবিষ্যতের দিকে তাকান। প্লিজ ! ! ! ! !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


