বোধের উন্মেষ প্রয়োজন..
২১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন দিন মানুষের দুঃখ আর কষ্ট বাড়ানোর যেন দারুন প্রতিযোগিতায় নেমেছে একদল মানুষ নামের অমানুষ। তাদের মানুষ নামের সুন্দর পোশাকের আড়ালে মানবতাবোধের লেশমাত্র পাওয়া যাবে কিনা সন্দেহ। চরম স্বার্থপরতা আর মুনাফা লাভের তীব্র প্রতিযোগিতা চারিদিকে। আপামর জনতাকে তপ্ত সাগরের লোনা পানিতে ডুবিয়ে মেরে.. তারা নীল আকাশে হিংস্র উল্লাসে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। যেখানে মানুষ ক্ষুধার তীব্র কষ্টে নিজেদের ব্যর্থ ভাগ্যকে অভিশাপ দিতে থাকে, সেখানে তারা গরিবের পাঁজর ভাঙ্গার শব্দে বিকৃত আনন্দ অনুভব করে। গরিবের ঘাড়কে সিড়ি বানিয়ে অর্থের পাহাড়ে উঠার চমকপ্রদ পৈশাচিক খেলা খেলছে তারা...
কিন্তু কিসের জন্য এ পৈশাচিকতা, কেন ?
মানুষ বাঁচে কতদিন ভাই ? এ অল্প সময়ের দুনিয়ায় এসব করে কি লাভ বলুন ? মানুষ হয়ে জন্মেও যদি মানুষ হতে না পারলাম, তাহলে বেঁচে থাকাটা যে অর্থহীন। আসুন না সকল ভেদাবেদ ভুলে ভাইয়ের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত মিলিয়ে, মানবতার অপার সৌন্দর্যে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। আসুন সবাই নিজ নিজ মানবতাবোধের উন্মেষ ঘটাই। আসুন প্রকৃত মানুষ হই, মানুষ..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন