আমি আর কতকাল ধরিয়া খুঁজিব তোমারে, তুমি বলে দাও প্রিয়া ?
তোমারি বিহনে কাটিতে চাহেনা ক্ষণ, মানিতে চাহেনা হিয়া..
আর কত..
আর কত কষ্ট দেবে আমায়। কষ্ট দিতে দিতে আমায় শেষ করেও তোমার শান্তি হয়নি। দোহাই তোমার, আর কষ্ট দিওনা আমায়। এবার একটু সুখ দাও..
বুকের ভিতর অনেক কষ্ট জমিয়ে ফেলেছি। কষ্টের দানাগুলো এত বড় বড় হয়ে গেছে যে, বুকের মধ্যে এখন আর জায়গা হয়না। বুক ঠেলে সেগুলো গলা দিয়ে বেড়িয়ে আসতে চায়। কিন্তু পারেনা। কি একটা কাটা যেন গলায় আটকে আছে। এতদিন বুঝিনি। কিন্তু আজ সকালে আমার মনে হল, এটা তোমারই একটি চাওয়া। তুমিতো চাও আমি কষ্টে থাকি। কষ্ট আমায় খেয়ে খেয়ে নিঃশ্বেষ করে দিক, এতেই তোমার সুখ। কিন্তু কবিতা, কষ্ট যে আর সহ্য হয়না। কেন জানিনা, কষ্টকে এখন খুব বেশি ভয় হয়। এই ভয়ই আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মরে যাচ্ছি কবিতা, আমি মরে যাচ্ছি..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



