দুই নয়ন ভিজিয়া টলমল তোমারি বিরহ ছলে
ঠাঁই এবার দাওগো দেবী তোমারি চরণ তলে।
ফিরায়ে আর দিয়োনা মোরে
প্রাণের আরতি তোমারি তরে
সইতে আর পারিনা আমি
যাব এইবার মরণের চরে..
আর কত রাখিবে দুরে তীব্র ক্ষরণ হৃদয় জুড়ে
আর কতকাল এমনি বল রইব আমি অচেনা পুরে...
স্বপ্নীল আলোর ধাঁধায় চড়ে যাব আমি ঐ সুদূরে
যেখানে কেউ ডাকবেনাগো আর কখনো মায়ার সুরে..
নিজের দুঃখ কাঁধে নিয়ে ডুব দিবগো শেষের জলে
শেষের জলে শেষ হয়ে ভুলব ব্যথা শেষের ছলে...
.............................................................
কালকের আড্ডার শেষ দাওয়াতপত্র
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


