২০০ তম পোস্টে সকলকে আমন্ত্রণ
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে লিখছি ১ বছর ৯ মাস.. স্ট্যাটিস্টিকস তাই বলছে। এর মধ্যে অনেকদিনই অনিয়মিত। এটি আমার ২০০ তম পোস্ট.. কি লিখব ভেবে পাচ্ছিনা.. তবুও কিছু কথা না বললেই নয়.. এইতো মাস তিন আগেও আমি ছিলাম বলা গেলে পুরোপুরিই অনিয়মিত.. পুরো সপ্তাহে একদিন কি দুদিন ব্লগে আসা হত.. তাও আবার সময় ধরে.. বসে বসে টাইপ করতে একরকম অসহ্যই লাগত.. কিন্তু এই কদিনেই ব্লগে মোটামুটি নিয়মিত হওয়ার একটা চেষ্টা ভিতর থেকে আবিষ্কার করেছি.. যতক্ষণ ব্লগে থাকি, ততক্ষণ ভেতরে এক অন্যরকম চঞ্চলতা অনুভূত হতে থাকে.. খুব ভাল লাগে তখন.. মন চায় চব্বিশটা ঘন্টা ব্লগে বসে থাকি..
আমি তেমন ভাল লেখক নই.. ভেতরের অনুভূতির সত্য প্রকাশের ক্ষমতা আমার খুবই ক্ষীণ। তবুও চেষ্টা করি সকলকে একটু আনন্দ দেবার.. আনন্দ নেবার.. জানিনা কতটুকুন পারি.. হয়তো পারিনা.. তবুও ভাল লাগে..
শিরোণামহীন নিচের লেখাটি সকল ব্লগার ভাই-বোনদের উৎস্বর্গ করলাম :
আকাশ ছোঁয়া ভালবাসায়
প্রেমের মৃদু আলতো ছোঁয়ায়
দূর নীলিমার অসীম রেখায়
সুখের নায়ে ভাসব যেথায়
এক স্বর্গ পাব সেথায়
ফুল ফোঁটাবো জলের ফোঁটায়
দূরের দুঃখ রেখে দূরে
ভুবন ফেলে স্বপনপুরে
প্রাণের সানাই প্রাণটা জুড়ে
বাঁজায় কেগো মায়ার সুরে
মনের পাখি মনেই ঘুরে
খায়না কেউ আর কুরে কুরে..
...............................................
সকলকে ধন্যবাদ..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১১ হুদ, ৬৯ নং থেকে ৭৩ নং আয়াতের অনুবাদ-
৬৯। আমার ফিরিশতাগণ তো সুসংবাদ নিয়ে ইব্রাহীমের নিকট এসেছিল। তারা বলল, সালাম, সেও বলল, সালাম।সে অবিলমন্বে এক কাবাবকৃত গো-বৎস...
...বাকিটুকু পড়ুন
ফের রাজনীতির মঞ্চে ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের রাজনীতি যাদের চেনা, তারা জানেন- এখানে কোনো অধ্যায় সহজে শেষ হয় না। এখানে পতন মানেই প্রস্থান নয়,...
...বাকিটুকু পড়ুন
গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ...
...বাকিটুকু পড়ুন
লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।
সব মানুষ একই রাজনৈতিক আদর্শে...
...বাকিটুকু পড়ুন
বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন...
...বাকিটুকু পড়ুন