বর্ষা ভেজা এই রাতপথে, হাত রেখেছি তোমার হাতে!
১৫ ই জুন, ২০১২ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভেতরের লোনা কষ্ট জ্বালায়
একদিন মিশে যাবো হঠাৎ
খুঁজেও পাবি না তখন।
এই যে আষাঢ়ের আগমনে
হাঁসফাঁস পৃথিবীর মুক্তির সুর!
এ যেন আমারও মুক্তি ধ্বণি
গেয়ে চলেছে অবিরাম,
দখিনা বাতাসে কান ঘেঁষে
দূর দুঃখ সেতারে আজ
বহুদিন পর উঠিছে ঝংকারে
পুরোনো দুঃখ দিনের দুঃখ সুর
মেতেছে দুঃখ জলের দুঃখ খেলায়
পুরোনো সেই জল খেলায়!
এ যেন বর্ষার থৈ থৈ কালো জলে
সমস্ত ব্যথা বেদনার বিষ ধুয়ে
শুদ্ধ সুখি হওয়ার আহবান!
কালো আঁধারে মিশে থাকা
বর্ষার জলে ভেজা জড়োসরো
একটা কালো কাক
ডেকে চলেছে অবিরাম
তার ডাকে নেই জীবনের কোন সুর
নিয়তির পিছু পিছু হয়তো তারও
চলে এসেছে মুক্তির ডাক!
কালো এই মুক্তির রাতে...
শিশির ভেজা গাছের ছাল
ভেজা মাটির সোঁদা গন্ধে
মিলেমিশে একাকার
বাতাসময় স্নিগ্ধতার ছোপ ছোপ সুখ
আর বুনোলতাপাতার উচ্ছাসে
চারিধারে থৈ থৈ সুখের
অকৃত্তিম জলধারায়
পৃথিবী আজ শান্তিময়
বড়ো বেশি শান্তি ময়!
চোখের আড়ালে চোখ
উঁকি মারে যেন,
কি যেন বলতে চায় সে!
কি এক অদ্ভুত জীজ্ঞাসা
সেই আড়ালে থাকা চোখে।
ভাঙাচুড়া রাতপথ
পেরুতে চায় না যেন
মহাকালের মহাযাত্রায়
বেড়িয়েছে পুরো পৃথিবী
শেষ হবার নয় অত সহজে
শেষ কি হবে না তবে?
রাত শেষ না হলে যে
সকাল আসবে না,
আসবে না বিকেল!
বিকেলের বৃষ্টিতে
তোমার হাতটি ধরে
ভেজা কি হবে না তবে
এই জীবনে?
তবুও স্বপ্ন দেখি
ভেতরে ভেতরে স্বপ্ন আঁকি...
বর্ষা ভেজা এই রাতপথে,
হাত রেখেছি তোমার হাতে!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১২ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন