somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও সখি কেমনে বোঝাই তোরে, বিরহে মন দিন রাত কেঁদে মরে

১৯ শে জুন, ২০১২ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসার ডাহুক একমনে ডেকে যায় গহীন হিজল বনের মায়াবী প্রান্তর জুড়ে, অনাহূত স্বপ্নের প্রতীক্ষায় বিভোর সেই ডাকে পথিক খুঁজে ফেরে হারানো পথ। বিষন্ন কোলাহলে পথিকের চোখের কোনে আশ্রয় নেয়া ভোরের কালো মেঘপাখি আকাশ ধোয়া নীলের খোঁজে হঠাৎ ডানা মেলে দূর বাদলা মেঘের দেশে, ঝম ঝম বৃষ্টিনদীর দেশে।

গভীর রাতের নির্জনতায় নীরবে বাড়ি ফেরে মরা দুটো কাশফুল। দুরন্ত বালকের মতো সারাদিন বাতাসে হৈ হুল্লোড়ে মেতে থাকা কাশফুল দুটো অবশেষে লাশ হয়ে ফিরে আসে ঘরে, নিষুতি অন্ধকারে।

প্রিয়তমার কপোলে লাল টিপ, চোখে কাজল, চোখ মেলে চেয়ে থাকে প্রেমিক, চোখ দেখে চোখ, চার চোখের হয় মিলন, ভালোবাসার আলিঙ্গণে পৃথিবী হয় স্বর্গ, স্বর্গের পিছনে খিল খিল সুরে হাসে নরক, স্বর্গ সরে যায়, উন্মুক্ত হয় নরকের ভয়ানক সুখ।

জানালার গ্রীল ভেদ করে চলে আসে দুটো প্রজাপতি, রঙিন দুটো প্রজাপতি, নিষ্পাপ উড়োউড়ি চলতে থাকে অনেকক্ষণ, হঠাৎ সিলিং ফেনে একটু আওয়াজ, একটি নিষ্পাপ প্রাণের উড়ে যাওয়া দেখে আরেকটি প্রাণ।

বৃষ্টির শব্দরা গান গায় বুকের শূণ্য জমিনে বসে, গানে গানে আনন্দে ভাসে প্রিয়তমার উচ্ছল মুখচ্ছবির রূপ, স্বপ্নের মেঘপাখি ফিরে আসে চোখের নীড়ে, কল্পনার ঝর্ণাবাতাস হিম হিম পরশনে জানিয়ে দেয় ভালোবাসা আর নীল আকাশির আগমনী বার্তা, চারিধার সাজে নতুন সাজে, হিজলের বন জুড়ে জেগে ওঠে শ্যামলীমা সবুজ আভা, ডাহুকের ডাকে ভালোবাসার অকৃত্তিম উচ্ছাস, প্রগাঢ় কুয়াশা আর রাতের ঘন অন্ধকার ভেঙে উঁকি মারে ভোরের স্বর্ণালী আলো, দুখময় রাতের হয় অবসান, শুরু হয় আরও একটি সুখময় দিন... ক্লান্ত পথিকের ঘুম ভেঙে যায় হঠাৎ, সেই সাথে ভেঙে যায় স্বপ্ন, শুরু হয় আবার হারানো পথ খোঁজার পালা, হারিয়ে যায় মেঘপাখি, বিরহী ডাহুকের আর্তনাদে কাঁদে হিজল বন।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×