somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ধারায় নতুন হাওয়া ভবন: ফিরে দেখা পুরোনো কাহিনী

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিগত চার দলীয় জোট সরকারের সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কের জন্ম দেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদে থাকলেও পারিবারিক রাজনীতির প্রভাব খাটিয়ে পুরো সরকারই নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ ওঠে। দলের ভেতরে এ নিয়ে যেমন ক্ষোভ ছিল, তেমনি হতাশা ছিল প্রশাসনে। কিন্তু কেউই প্রতিবাদ করতে সাহস পেতেন না। কারণ প্রতিবাদ করলে শাস্তির খড়গ নেমে আসত। বিভিন্ন দুর্নীতি, তদবির-লবিংয়ে হাওয়া ভবন ঘিরে গড়ে ওঠে একটি শক্তিশালী চক্র। ওই চক্রের তরুণ সদস্যরা বিএনপির অনেকে প্রবীণ নেতাকেও পাত্তা দিতেন না। অনেকে মন্ত্রীদের দিকে আঙুল তুলে কথা বলতেন। এমনকি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ওপর সেই ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পনার ‘মূল’ হিসেবেও হাওয়া ভবনকে সন্দেহ করা হয়। বিদ্যুতের খাম্বা স্থাপনের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির কেন্দ্র হাওয়া ভবন, এমন কথা ছিল মানুষের মুখে মুখে। অর্থ লোপাট করতে সেসময় অসংখ্য খাম্বা স্থাপন করা হলেও বিদ্যুৎ পাননি সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষোভ ছিল বিদ্যুৎ প্রত্যাশীদের মধ্যে। অভিযোগ ছিল, হাওয়া ভবন থেকেই মন্ত্রী-এমপিদের যাবতীয় নির্দেশ দেওয়া হতো। সরকার পরিচালিত হতো হাওয়া ভবন থেকে। যদিও তখন বলা হচ্ছিল, হাওয়া ভবন মূলত রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র।
হাওয়া ভবন এতটাই বিতর্কিত হয়ে পড়েছিল যে, এর মালিক আশেক আহমেদ সেটিকে ভেঙে নতুন ভবন নির্মাণ করেছেন। তার স্ত্রী হাওয়ারুননেসার নামে ভবনটি করা হলেও বদলে ফেলা হয়েছে সে নাম। রাজধানীর বনানীতে এক সময়ের অপ্রতিরোধ্য প্রভাবশালী হাওয়া ভবন আর নেই। দুইতলা বিশিষ্ট ভবনটি ভেঙে নয়তলা ভবন নির্মাণ করা হয়েছে। হাওয়া ভবন নয়, এবার নাম দেওয়া হয়েছে ইংরেজিতে ‘অ্যাজার’। আভিধানিক অর্থ মেঘমুক্ত নীলাকাশ। ভবনটি নির্মাণ শেষ। তবে এবার কোনো অফিস নয়, আবাসিক হিসেবে ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হবে। যুক্তরাজ্য প্রবাসী আশেক আহমেদ ও তার স্ত্রী হুয়ারুন আহমেদ ওরফে হাওয়ারুননেসা ভবনটির মালিক। আশুক মিয়ার গ্রামের বাড়ি সিলেটের জগন্নাথপুরে, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে লন্ডনে থাকেন। কিছুদিন আগে ঘুরে দেখে গেলেও দেশে থাকা তার এক ভাই ভবনটি দেখভাল করেন।
বিএনপি নেতা আলী আসগর লবী ১৯৯৯ সালের শেষ দিকে প্রথমে হাওয়া ভবন ভাড়া নেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় করা উদ্দেশ্য থাকলেও সেখানে বসা শুরু করেন তারেক, মামুনসহ তরুণ নেতারা। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসে। তারপর তারেক রহমান হাওয়া ভবন থেকে সবকিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে ওঠেন। ২০০১ সালের ওই নির্বাচনের পর বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব দুই তলাবিশিষ্ট হাওয়া ভবনে নিয়মিত বসতেন। দ্বিতীয় তলায় তিনি এবং নিচ তলায় বসতেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। দ্বিতীয় তলায় একটি ওয়েটিং ও একটি কনফারেন্স রুমও ছিল। বেশ কয়েকজন যোগ্য নেতাকে ডিঙিয়ে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হলে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। তাছাড়া দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি কিংবা কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পাশ কাটিয়ে প্রায় সব সিদ্ধান্ত আসত সিনিয়র যুগ্ম মহাসচিবের হাওয়া ভবন থেকে। দলের কেন্দ্রীয় কার্যালয় নয় বরং এ ভবন থেকে সারা দেশে দল নিয়ন্ত্রণ করা হতো। তৃণমূল প্রতিনিধি সভা চলাকালে সরগরম ছিল হাওয়া ভবন। কর্মসূচি গ্রহণ, মনিটরিং এমনকি ২০০৬ সালের নির্বাচনি পরিকল্পনার সব প্রস্তুতির কেন্দ্র ছিল হাওয়া ভবন। মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নিয়ন্ত্রণও ছিল হাওয়া ভবনের কব্জায়। ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌরসভা, উপজেলা-জেলা ও বিভাগীয় নেতাদের তালিকা সংরক্ষিত ছিল সেখানে। তৃণমূল নেতাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষিত রাখা হতো বিশেষ সেলে। ত্যাগী পরীক্ষিত কোনো নেতা নয়, তারেক রহমানের সঙ্গে হাওয়া ভবনে বসতেন অনভিজ্ঞ ও সুযোগসন্ধানীরা। নিয়মিত আসতেন রকিবুল ইসলাম বকুল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর ছেলে জয়, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, সিলভার সেলিম, আলী আসগর লবী, হারিছ চৌধুরী, আশিক ইসলাম, মিয়া নুরুদ্দিন অপু প্রমুখ। এদের প্রায় সবাই বিদেশে পালিয়ে আছেন।

ফের আলোচনায়
তারেক রহমান ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গিয়েছিলেন এই ওয়াদা করে যে, তিনি আর রাজনীতিতে ফিরবেন না। দিব্যি দিয়েছিলেন, ভুলেও আর এ পথ মাড়াবেন না। অনেকের মুখে তখন শোনা গিয়েছিল, তার কোমড় ভেঙে গেছে। তিনি আর সোজা হয়ে দাঁড়াতেই পারবেন না। কিন্তু এখন ফের আলোচনায় তারেক রহমান। তিনি সক্রিয় রাজনীতিতে ফিরছেন। কোমড় সোজা করে দাঁড়াতেও পারছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক দেশে ফিরলে বিচারের মুখোমুখি করা হবে। দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করবে সরকার। সে লক্ষ্যে তৎপর হয়ে উঠেছে সরকার ও প্রশাসন। তারেক ইস্যুতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। বিএনপিও পাল্টা ব্যবস্থার চেষ্টা করছে। তারেক যাতে নির্বিঘেœ আসতে পারেন, সেজন্য আন্তর্জাতিক মহলে চলছে জোর লবিং। একটি সূত্রের দাবি, শতাধিক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছে বিরোধী দল। তারেক রহমান নিজেও দেশে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে। সরকারকে চাপ দিতে বিদেশি লবিস্টরা কাজ করছেন। লন্ডনে অবস্থানরত তারেক দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। সম্প্রতি সেখানে বিএনপির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফের বিতর্কের জন্ম দেন। ২০ মে পূর্ব লন্ডনের ওই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তার এ তৎপরতার সমালোচনা করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। তারেকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দিচ্ছেন তারা। বিএনপির কয়েকজন নেতাও তারেকের পক্ষে পাল্টা বক্তব্য দিচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে তারা মন্তব্য করেছেন। বিষয়টি রাজপথ পর্যন্ত গড়িয়েছে। পালিত হয়েছে হরতাল পর্যন্ত।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×