somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া এবং নির্বাচনকালীন সরকারব্যবস্থা কী হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখী অবস্থানে রয়েছে। এ সুযোগে বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ইতোমধ্যেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সবটুকু গণমাধ্যমে না এলেও বিএনপির শীর্ষ নেতারা এর মাঝে শুভ ইঙ্গিত দেখছেন। বিএনপিকে নির্বাচনে অংশ নিতে পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবির পক্ষে চলমান রাজনৈতিক সংকট কাটাতে দু’নেত্রীর মধ্যে সংলাপ চান বলে জানিয়েছেন।
সংঘাত নয় শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান চায় জাতিসংঘ। এজন্য নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলে এ অভিপ্রায় জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দুই নেত্রীকে সংলাপের অনুরোধ জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের টেলিফোনের সপ্তাহ দুয়েক পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি পাঠান। চিঠিতে দ্রুত ইতিবাচক সংলাপে বসার অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন, সব দলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি পাঠানোর পরপরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল সফর করে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার উইলিয়াম হানার নেতৃত্বে সফরকারী প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে তারা দেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার অনুরোধ জানায় আওয়ামী লীগের কাছে।
সাম্প্রতিক সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার তৎপরতা, দুই নেত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেলিফোন সংলাপ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দুই নেত্রীর কাছে চিঠি প্রেরণ এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরসহ সামগ্রিক পরিস্থিতি বিএনপি তার অনুকূলে যাচ্ছে বলে মনে করছে। বিদেশিদের এ ধরনের তৎপরতা এবং কিছুকাল আগে অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ বিএনপিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার বিষয়ে প্রবলভাবে আশাবাদী করে তুলেছে। এ ধরণের তৎপরতা ও ফলাফলে এককথায় বলা চলে, ক্ষমতার স্বপ্নে এখন বিভোর হয়ে আছে বিএনপি। দলটি আশা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনতা বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বা অন্য যেকোনো পন্থায় নির্বাচন হলে তারা জয়লাভ করে সরকার গঠন করতে পারবে। কিন্তু বাস্তবতা আসলে কি, তা ভেবে দেখার সময় পাচ্ছে না বিএনপি। দলটি এককথায় ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। বাস্তবতা হলো অভ্যন্তরীণ দলীয় কোন্দল, সংঘাত-সংঘর্ষ, জামায়াত ইস্যু ও তারেক সংকটে বিব্রত খালেদা জিয়া। আর এসব কারণে বিগত সাড়ে চার বছরে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সফলতার মুখ দেখেনি। এরই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল সফলতা পাবে কিনা তা নিয়ে খোদ দলের অভ্যন্তরেই মতপার্থক্য রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×