somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনই ক্ষমতা হস্তান্তরের একমাত্র সংবিধান স্বীকৃত পথ

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়ার দেশগুলোতে বর্তমানে অর্থনৈতিক উত্থান ঘটছে। এর মধ্যে চীন ও ভারতের অর্থনীতি সুপারসনিক গতিতে এগোচ্ছে। এভাবে এগোতে থাকলে আগামী এক দশকে বিশ্ব অর্থনীতির মূল কেন্দ্রস্থল হবে দক্ষিণ-পূর্ব এশিয়া। অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অগ্রগতিও সন্তোষজনক। এ প্রেক্ষাপটে বাংলাদেশও খুবই গুরুত্বপূর্ণ। তাই এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে, কার অধীনে হবেÑ এ নিয়ে এখনো কোনো যৌক্তিক মীমাংসায় আসতে পারেনি দেশের দুটি প্রধান রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন আর প্রধান বিরোধী দলের পক্ষ থেকে উল্টো প্রস্তাব দেওয়া হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এখনো দেশের প্রধান দুটি দল বিপরীত মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় দেশের কয়েক কোটি অভিভাবককে আতঙ্কিত করেছে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত। ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্বাচনের রূপরেখার বিষয়ে এখনো দুই রাজনৈতিক দল একমত হতে পারেনি। আর এ সংকট রাতারাতি দূর হওয়ার কোনো আভাসও পাওয়া যাচ্ছে না। সুতরাং সংবিধান ঠিক রেখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি অনেকটাই জটিল। প্রায় একই ধরনের জটিলতা ছিল ২০০৬ সালের নির্বাচনকে ঘিরে। তাই প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যায়, দেশে আবারো ১/১১ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনই ক্ষমতা হস্তান্তরের একমাত্র সংবিধান স্বীকৃত পথ। এর ব্যত্যয় হলে গণতন্ত্রবিরোধী শক্তি খুশি হবে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবে বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে না। রাজনীতিবিদদের এমন কোনো কাজ করা উচিত হবে না, যাতে অন্য কোনো অগণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হয়। সিভিল সোসাইটি এবং মিডিয়ার এমন কোনো মন্তব্য করা ঠিক হবে না, যাতে গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়। তাই নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ৪২ বছরে আমাদের রাজনীতিবিদরা নির্বাচন পদ্ধতি ঠিক করতে পারলেন না। এটা আমাদের জন্য লজ্জার। নির্বাচন পদ্ধতি রাজনীতিবিদদেরই সুনির্দিষ্ট করতে হবে। আর আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে হতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এছাড়া বিকল্প কোনো পথ নেই। নির্বাচনের বিষয়ে সংবিধানে সব বলা আছে। কীভাবে সংবিধান সংশোধন করতে হবে তাও বলা আছে। কেউ সংবিধান সংশোধন করতে চাইলে নির্বাচন করে ক্ষমতায় আসুন। জনগণের ন্যায্য অধিকার গণতন্ত্রই দিতে পারে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×