somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া খাল কেটে যে মৌলবাদী কুমির এনেছিলেন তা এখনো জাতিকে কুরে কুরে খাচ্ছে

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ বছর এবং ২০০৯-এর জানুয়ারিতে শপথ নেয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘শুভেচ্ছা বার্তা’ পাঠিয়েছিলাম। উত্তর পাইনি। ২৬ মে শপথ নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি শুভেচ্ছা বার্তা পাঠাই। একইদিন ‘অটো’ উত্তর আসে, যাতে ধন্যবাদ জানিয়ে প্রাপ্তি সংবাদ দিয়ে বলা হয়, পরে যোগাযোগ করা হবে। ২৮ মে মোদির নামে আবার মেইল, যার মর্মার্থ হলো : ‘উন্নত, শক্তিশালী ও ইনক্লুসিভ ভারত গড়তে আমরা সবার সহযোগিতা কামনা করি।’ বছর দুই আগে প্রেসিডেন্ট ওবামাকে একটি ই-মেইল করেছিলাম। ২-৩ দিনের মধ্যে উত্তর আসে এবং দিন দশকের মধ্যে সংশ্লিষ্ট সবগুলো দপ্তর থেকে যোগাযোগ করা হয়। অবশ্য কাজ হয়নি, কিন্তু একজন সাধারণ নাগরিক তো স্বস্তি পেতে পারেন যে, সর্বোচ্চ মহলও পাত্তা দিয়েছেন। বিভিন্ন ইস্যুতে এখনো দেশে ওপরের লেভেলে যোগাযোগ করি, কেউ সৌজন্যের খাতিরেও উত্তর দেন না। ডিজিটাল বাংলাদেশের এ যুগে যোগাযোগ ব্যবস্থাটা আর একটু উন্নত হওয়া দরকার বটে। কথায় বলে, ‘কার্টসি কস্ট নাথিং’।
প্রায় বছর দুই আগে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন; পত্রপত্রিকায় তার টেলিফোন নাম্বার, ই-মেইল প্রকাশিত হয়েছে। মিডিয়া ঐ সময় সুন্দর সুন্দর স্টোরি ছেপেছে। সবই ভালো। কিন্তু ধারাবাহিকতা নেই। জাতি হিসেবে আমরা স্ট্যান্ট দেখাতে ওস্তাদ; সিস্টেমে অভ্যস্ত নই। সিএমএলএ এরশাদকে আমরা তেল বাঁচাতে সাইকেলে চড়ে অফিসে যাবার ভ-ামি করতে দেখেছি। জিয়াকে কোদাল হাতে কালো চশমা পরে খাল কাটতে দেখেছি। তখন ‘খাল কেটে কুমির আনা’ প্রবাদটি বেশ চালু ছিল। জেনারেল জিয়া খাল কেটে যে মৌলবাদী কুমির এনেছিলেন সেই সরীসৃপ আজো জাতিকে কুরে কুরে খাচ্ছে। জিয়া বলেছিলেন, ‘মানি ইজ নো প্রবলেম’। তিনি কথা রেখেছেন, ছেঁড়া গেঞ্জি পরা বাংলাদেশের প্রথম স্বৈরশাসকের স্ত্রী-পুত্র আজ বিশ্বের অন্যতম ধনী। জিয়া আরো বলেছিলেন, ‘আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস।’ তিনি তা করেছেন, রাজনীতি তাই আজ রাজনীতিকদের হাতে নেই।
খাল কাটার কথা যখন উঠলোই তখন একটি গল্প না বলে পারছি না। গল্প নয়, সত্যি ঘটনা। খাল কাটার জোয়ারের সময় এক গ্রামে এক স্কুলের পাশে একটি বিশাল খাল বা পুকুর কাটার পরিকল্পনা হয়। বিরাট প্রজেক্ট। কাঁড়ি কাঁড়ি টাকা বরাদ্দ হলো। খাল কাটা হলো। কর্মকর্তা পরিদর্শনে গেলেন, রিপোর্ট করলেন। খালে মাছ চাষের জন্য আরো বরাদ্দ এলো। এলাহী কারবার আরকি। এরপর জিয়া যুগের অবসান হলো, তিনি বেঘোরে প্রাণ হারালেন, তার লাশও পাওয়া গেলো না (খালেদা জিয়া ডিএনএ করিয়ে এ জল্পনার অবসান করাতে পারেন)। ক’বছর পর ওই গ্রামে আর একটি প্রজেক্টের জন্য অন্য এক কর্মকর্তা সরজমিন তদন্তে যান। গল্পটি তার কাছ থেকেই শোনা। তার হিসাব মতো স্কুলের পাশে একটি বিরাট খাল থাকার কথা। তিনি কোনো খাল দেখতে পেলেন না। বরং দেখলেন ধু ধু করা মাঠ। একে একে সবার সঙ্গে কথা বললেন এবং যা বোঝার তা বুঝলেন। এখন কী করা? শেষে একজন বললেন, ‘স্যার, যা হবার তা তো হয়েছে, গ্রামের স্বার্থে নতুন প্রজেক্টটা হওয়া দরকার এবং এজন্য পুকুরটি ভরাট করতে হবে। চমৎকার প্রস্তাব, সবাই রাজি। চিঠি গেলো সরকারের কাছে। টাকা বরাদ্দ হলো, খাল ভরাট হলো। সময়টা এরশাদের আমল।
ঘটনাটি বলার কারণ হচ্ছে, যারা এখন বলছেন দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে তাদের জানা উচিত জিয়ার আমলেই দেশ দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল এবং এরশাদ এসে দুর্নীতি জাতীয়করণ করেছিলেন। এজন্য ঢাকার মেয়র মাহমুদুল হাসানকে বলা হতো ‘থিফ অব বাগদাদ’। শোনা কথা, এরশাদ তার ভাগ পেতেন। আসলে জিয়া এবং এরশাদ, দুজনেই ছিলেন, ‘পাকা চোর অতিশয়’। জিয়ার মৃত্যুদিন উপলক্ষে এ কথা না বললে নয় যে, জেনারেল জিয়া বাংলাদেশের যে ক্ষতি করেছেন তা শোধরাতে শেখ হাসিনা এখনো হিমশিম খাচ্ছেন। বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি জিয়া এবং জিয়া হত্যার বেনিফিশিয়ারি এরশাদ। এই দুজন কখনই সন্দেহের ঊর্ধ্বে নন। তাই হয়তো শেখ হাসিনা সরাসরি জিয়াকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত বলে মন্তব্য করেছেন এবং বেগম জিয়া প্রকাশ্যে এরশাদকে জিয়া হত্যার জন্য দায়ী করেছেন।
তাহলে জিয়া এবং এরশাদ দুজনেই খুনি। তাই খুনিকে নিয়ে এতো মাতামাতি কেন? সদ্য ড. এমাজউদ্দিন বলেছেন, জিয়াই ছিলেন প্রথম রাষ্ট্রপতি! একজন সাবেক উপাচার্য এমন মিথ্যাচার করেন ক্যামনে? তবে পত্রিকায় দেখলাম তারেক জিয়া বলেছেন, ‘শেখ মুজিব ব্যর্থ, জেনারেল জিয়া মাত্র পাঁচ বছরেই সফল।’ একেই বলে ‘বাপকা ব্যাটা’। বাপ চোর হলে পোলা সাধু হবে কোত্থেকে? তবে তারেকের কথামতো জাতির জনক বঙ্গবন্ধু ব্যর্থ কারণ তিনি জিয়ার আসল রূপ চিনতে ভুল করেছেন। বঙ্গবন্ধু ব্যর্থ কারণ তিনি জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন ষড়যন্ত্রের অভিযোগ থাকলেও তাকে উপ-সেনাপ্রধান বানিয়েছিলেন। বঙ্গবন্ধু ব্যর্থ কারণ তিনি জিয়ার ভাঙা সংসার জোড়া দিয়েছিলেন। এবং জিয়া সফল, কারণ তিনি ঋণ শোধ করেছেন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে। সিরাজদ্দৌলা হত্যার পর মীরজাফরও অনেকটা সময় সফল ছিলেন। যদিও ইতিহাস এখন সত্য বলছে। জিয়া বাংলাদেশের মীরজাফর। জিয়া বাংলাদেশে সামরিক শাসনের জনক। জিয়ার হাত রক্তে রঞ্জিত। মানুষের চোখ দেখলে নাকি অনেক কথা বোঝা যায়, বিশেষত খুনিকে চেনা যায়! আপনারা কি কেউ কখনো জিয়াকে কালো চশমা ছাড়া দেখেছেন?

শিতাংশু গুহ : কলাম লেখক।
ভোরের কাগজ : ০২/০৬/২০১৪



৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×