somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজত বিএনপি দ্বন্দ্ব

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে হেফাজতে ইসলামের। ভেতরের খবর হচ্ছে, সংগঠনটির ওপর চটেছেনও বিএনপির শীর্ষ নেতারা। গত ২ জুলাই রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার মাহফিলে দাওয়াত দেওয়া সত্ত্বেও হেফাজত নেতারা অংশ নেননি। আর এতেই ক্ষুব্ধ বিএনপি’র হাই কমান্ড।
নিকট অতীতে সব ধরনের কর্মকাণ্ডে অকুণ্ঠ সমর্থন দিলেও হেফাজতে ইসলামের সাম্প্রতিক অবস্থান ও কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না তারা।
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপি নেতারা মনে করছেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও হেফাজত এখন আর সেখানে নেই। তারা এখন আওয়ামী লীগ-বিএনপি উভয়কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।
একসময় অনেকটা অনাগ্রহ সত্ত্বেও হেফাজতের সঙ্গে সম্পর্ক হয় বিএনপির। সেসময় রাজনৈতিক ফায়দা দেখেই এই সম্পর্ক করে দলটি।
সূত্র জানায়, জোটের অন্যতম শরিক জামায়াতের সঙ্গে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতের আদর্শিক দ্বন্দ্ব থাকায় তাদের সঙ্গে সখ্য গড়ার আগ্রহ বিএনপির ছিল না। কিন্তু গত বছর হঠাৎ করে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন তুঙ্গে উঠলে সেখান থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে বিএনপি। তখন থেকেই তত্ত্বাবধায়কের দাবিতে সরকার পতন আন্দোলনে কট্টরপন্থী এ সংগঠনকে কাজে লাগাতে চায় তারা।
ফলে ৬ এপ্রিল মতিঝিলের শাপলা চত্ত্বর সমাবেশ এবং ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেয় বিএনপি। এ থেকে রাজনৈতিক সুবিধাও পেয়ে যায় দলটি।
ওই সময়ে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে জোরালো অবস্থান নেয় হেফাজত। আর তাতে ব্যাপক বিজয়ও আসে। ৫ জানুয়ারির নির্বাচনের আগেও বিএনপি-হেফাজত গাঁটছড়া ভালোই ছিল। কিন্তু তারই মধ্যে আওয়ামী লীগ নির্বাচন সম্পন্ন করে এবং নতুন সরকার গঠন করে। এই নির্বাচনের পর থেকেই ইউ টার্ন নিতে শুরু করে হেফাজতে ইসলাম। এদিকে এরই মধ্যে সরকার পতনের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ঈদের পরেই কঠোর আন্দোলন শুরু হবে বলে হুমকি দিয়েছেন জনসভায়।
সূত্রমতে, বিএনপি নেতাদের ধারণা ছিল, সরকার পতন এই আন্দোলনেও পাশে পাবে হেফাজতকে। কিন্তু সরকারবিরোধী আন্দোলন দূরে থাক, তাদের বিরুদ্ধে ভাষণ-বক্তৃতা দেওয়া থেকেও সরে এসেছেন হেফাজতের শীর্ষ নেতারা। বরং উল্টো কথাও বলছেন।
সম্প্রতি দু’টি সমাবেশে হেফাজতের আমীর আহমেদ শফি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো শত্র“তা নেই। আওয়ামী লীগ-ছাত্রলীগ আমাদের বন্ধু।
এ সময় একটি অভিযোগও ওঠে আহমেদ শফির ছেলেকে রেলের কোটি টাকার জমি দিয়ে হেফাজতের সঙ্গে সমঝোতা করেছে সরকার।
এতে হেফাজতের ওপর চটেছেন বিএনপি নেতারা। কেবল তাই নয়, হেফাজতের সঙ্গে বন্ধুত্ব হারিয়ে এখন নতুন তত্ত্বও দিচ্ছেন কেউ কেউ।
সূত্র জানায়, হেফাজতের ওল্টা অবস্থানের কারণে শাপলা অভিযানের ১৪ মাস পর এসে বিএনপি নেতারা এখন বলছেন, বিএনপির আন্দোলন স্তিমিত করতেই বিশেষ সংস্থাকে দিয়ে সেসময়ে হেফাজতকে মাঠে নামিয়েছিল সরকার।
তা ছাড়া ওই সময় নিহতের যে পরিসংখ্যান হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল সেটিও ছিল ষড়যন্ত্রেরই অংশ।
অথচ এই নিহতের সংখ্যা নিয়ে একের পর এক বিভ্রান্তিকর বক্তৃতা করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের নেতারা। ‘পাখীর মতো গুলি করে শত শত মানুষ মারা হয়েছে‘ বলে তারা জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন।

নিজেদের এই বক্তব্যের বিপরীতে এখন নিজেরাই অবস্থান নিয়েছেন বিএনপি নেতারা।
সূত্র মতে, নেতারা মনে করেন, বিপুল সংখ্যক মানুষ নিহত হলে হেফাজতের দু’চার জন শীর্ষ নেতাও মৃতের তালিকায় থাকতেন। মূলত, আন্দোলনরত ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের ভয় দেখাতে ব্যাপক প্রাণহানির গুজব হেফাজতকে দিয়ে সরকারই ছড়িয়েছিল। এ বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পেরে হেফাজতের সুরে সুর মিলিয়েছিল বিএনপি।
অথচ সে সময় খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে হেফাজতের সমাবেশে একাত্মতা প্রকাশ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি অবশ্য অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১২ মার্চ থেকে কারাভোগ করছেন। অপর প্রতিনিধি হয়েছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
বিএনপির এই নেতা হেফাজত সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাভোগ শেষে এখন দেশের বাইরে সিকিৎসাধীন আছেন।
ওই ঘটনায় হেফাজতের কোনো নেতা এখন পর্যন্ত গ্রেপ্তার হননি। এখন তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। দেরীতে হলেও এ বিষয়টিও ভাবিয়ে তুলেছে বিএনপিকে। তবে এসব ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বিএনপির কোনো নেতা।
হেফাজতের ব্যাপারে সব সময় ইতিবাচক বক্তব্য দিয়ে আসছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। শুক্রবার তিনি বলেন, হেফাজতের সঙ্গে সরকারের আঁতাত হচ্ছে কি না এবং দাওয়াত দেওয়া সত্ত্বেও হেফাজত নেতারা কেন ম্যাডামের ইফতার মাহফিলে এলেন না, সে ব্যাপারে আমি কিছুই জানি না। তাই এ নিয়ে কোনো কথা বলবো না।

এ ব্যাপারে ঢাকা মহানগর হেফাজতের আহবায়ক নূর হোসেন কাসেমীকে ফোন দিলে তার প্রচার সম্পাদক মাওলানা অলিউল্লাহ আরমান বলেন, ২ জুলাই খালেদা জিয়ার ইফতার মাহফিল ছিল রাজনীতিকদের সম্মানে। সেখানে হেফাজতের নেতাদের যাওয়ার কথা না। দাওয়াতের কথা স্বীকার করে ঢাকা মহানগর হেফাজতের মিডিয়া সেলের প্রধান মাওলানা আহনুল্লাহ ওয়াছেল বলেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের গভীর সম্পর্ক অতীতে ছিল না। এখনো নেই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×