somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজত রাজনীতিতে!

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরই নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে দিন দিন সম্পৃক্ততা বাড়ছে হেফাজতে ইসলামের। সোমবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত ইফতার ও দোয়া মাহফীলে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এর আগে গত বুধবার জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, জাফরুল্লাহ খাঁন ও মুজিবুর রহমান হামিদী।

সোমবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইসরায়েলী বাহিনীর গাজায় বিমান ও ক্ষেপনাস্ত্র হামলার মাধ্যমে নারী-শিশুসহ নিরপরাধ মোসলমানদের নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

হেফাজতের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ দেশে বর্তমানে কেউ নিরাপদ নয়। মানুষকে ইসলামী শিক্ষার আলোকে যারা সত্যিকার মানুষ রূপে গড়ে তোলা এবং আদর্শ সমাজ বিনির্মাণে যারা কাজ করছেন, সেই আলেম সমাজকে যেভাবে নির্যাতন নীপিড়ন করা হচ্ছে তা নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত কোনো দেশে কল্পনাও করা যায় না। বিশেষত ৫ মে শাপলা চত্বরে রাতের আঁধারে নজিরবিহীন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমরা এর বিচার চাই। আমরা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই।’

আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে হেফাজত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আবদুর বর ইউসুফী, মাওলানা আবুল কালাম, ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম-সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, অধ্যাপক মাওলানা আবদুল করীম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত (খুলনা), মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা অধ্যাপক এহতেশাম সরওয়ার, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, প্রচার বিভাগের সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, মাওলানা মুফতি আবদুল মালেক, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আজহার প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×