somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা এখন সৌদিতে, সঙ্গে ফালু

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পবিত্র মদিনা শরীফে ব্যস্ত সময় পার করছেন। ইবাদত-বন্দেগীর পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসছেন তারা।

স্থানীয় সময় ২১ জুলাই প্রথম প্রহরে রোববার রাত ১২টা ১০ মিনিটে তারা মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে দোয়া মোনাজাতে তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এর আগে রোববার সৌদি বিএনপির নেতাকর্মীদের নিয়ে মসজিদে নববিতে ইফতার করেন তারেক রহমান। প্রতি ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন এবং ব্যক্তিগত নফল ইবাদতের পর বিশেষ মোনাজাত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা মক্কার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বাদশাহ’র আমন্ত্রণে সৌদি সফররত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মসজিদে নববীর সন্নিকটে দারুল ঈমান হোটেলে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ও সন্তান, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী ও সন্তান, বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকীবুল ইসলাম বকুল, বিএনপি চেয়ারপার্সনের আলোকচিত্রী নূর উদ্দিন আহমেদ এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ।

সূত্র জানায়, রোববার ভোরে মদিনায় পৌঁছার পর খালেদা জিয়া ও তারেক রহমান দুই দিনে পারিবারিক সম্মিলনের পাশাপাশি চারবার একান্ত বৈঠক করেছেন। এসব বৈঠকের আগে ও পরে তারা দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হন। এতে সহায়তা করছেন তিন ব্যক্তিগত কর্মকর্তা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান ও রকীবুল ইসলাম বকুল। এর বাইরে সার্বিক বিষয় নিয়ে তারেক রহমান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র সঙ্গে মতবিনিময় করছেন। পার্থ পিছু ছাড়ছেন না তারেক রহমানের। যেখানেই তারেক রহমান, সেখানেই পার্থ। নামাজ, রওজা মোবারক জিয়ারত কিংবা হোটেল লবী, সর্বত্রই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গী থাকছেন বিজেপি চেয়ারম্যান।

সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানের বৈঠকগুলোতে মূলত দলের পুনর্গঠন এবং আন্দোলনের নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে। দোয়া-মোনাজাতেও স্থান পাচ্ছে আন্দোলনের সফলতা এবং সরকার পতনের আল্লাহর সহায়তা কামনা।

সোমবার প্রথম প্রহরে মহানবী সা.-এর পবিত্র রওজা জিয়ারত শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মোনাজাত করেন। অশ্রুসিক্ত নয়নে তারা দেশবাসীর জন্য শান্তি কামনা ও দুঃশাসনের হাত থেকে মুক্তির জন্য আল্লাহর সহায়তা চান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ সহকারি এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দীন আহমেদ, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকীবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সাংবাদিক ও গবেষক মাহাবুবুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব প্রমুখ।

এর আগে মসজিদে নববীর ২২ নম্বর গেইটের সামনের খোলা জায়গায় সৌদি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দোয়া মোনাজাত ও ইফতার করেন তারেক রহমান। সেখানে সফরসঙ্গী ছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা ও সৌদিআরব সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আবদুর রহমান, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকীব, তাঁতী দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, য্বুদলের সাবেক আন্তজার্তিক সম্পাদক আব্দুল জলিল, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতউল্লাহ চৌধুরী ও এম আজাদ চয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন, যুবদলের সভাপতি মোজাম্মেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আহমেদ, এক-এগারোর খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের আহ্বায়ক প্রিন্স আল লিনটন, মদিনা বিএনপির নেতা নুরুজ্জামান, আলতাফ হোসেন, ফারুক মমতাজ, শ্রমিক দল নেতা আব্দুল মান্নান, ভুট্টু, মাসুদ আহমেদ, জাসাস নেতা আমিনুল ইসলাম, তাঁতী দলের নেতা মো. রিপন, বিএনপি নেতা আতিকুর রহমান, মোস্তাক আহমেদ, আকতার হোসেন, টিপু সহ কয়েকশ নেতাকর্মী।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×