somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী দল নামছে রাজনীতিতে?

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে ঈদের পর যুগপৎ আন্দোলনে জোটবদ্ধ হচ্ছে ইসলামি দলগুলো। দলের অস্তিত্ব রক্ষার তাগিদে ইসলামিক দলগুলো ধীরে ধীরে একতাবদ্ধ হচ্ছে। ২০ দলীয় জোটের শরিক জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা হওয়ার পর চিন্তিত হয়ে পড়ে দলটির সঙ্গে সম্পৃক্ত সমমনা ইসলামিক দলগুলো। সরকার বিরোধী হিসেবে পরিচিত ইসলামি দলগুলো ঈদের পর ইসলামি ভাবধারার একটি প্লাটফরম তৈরি করতে চায়। ইসলামি ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগসহ ইসলামপন্থি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন দলের নেতারা বলেন, ঈদের পর সরকার বিরোধী আন্দোলন প্রশ্নে ইসলামপন্থি প্রায় সব দলই একই অভিন্ন অবস্থানে রয়েছে। বিশেষ করে এ সরকারের আমলে ইসলাম, আলেম উলামা ও ইসলামি দল সম্পর্কিত সংঘটিত অসংখ্য ঘটনা ইসলামি দলগুলোকে পরস্পরের বেশ কাছাকাছি নিয়ে এসেছে। দলগুলোর মধ্যে ইতোমধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ ও রমজানে ইফতার পার্টির মতো পরস্পরের ঘরোয়া অনুষ্ঠানে যোগদানের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা-বিশ্বাস বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন ও ইসলামি দল ও সংগঠনগুলোকে ঘিরে সরকারের নানা পদক্ষেপ ইসলামি দলগুলোকে কাছাকাছি আসতে উদ্বুদ্ধ করে। এছাড়া বিএনপি-জামায়াত জোটের সঙ্গে অপরাপর ইসলামি দলগুলোর আদর্শিক মিল থাকায় এই সরকারের আচরণকে ইসলামি দলগুলো বিপদের সঙ্কেত হিসেবে দেখছে।

ইসলামি দলগুলোর অনেক নেতাই অস্তিত্ব রক্ষার স্বার্থে হলেও বৃহত্তর ঐক্য গড়ে তোলার পক্ষে মত দিচ্ছেন। তারা সমমনা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করে সরকারের পতন ঘটানোকে অপরিহার্য মনে করছেন। নেতারা বলছেন, ধর্মীয় ইস্যুতে এদেশের ধর্মপ্রাণ মানুষের অতীতের ঐক্যবদ্ধ অবস্থান ইসলামি দলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাদের মতে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বামপন্থিদের প্রভাবে দেশকে ইসলাম শূন্য করার কার্যক্রমে অনেকদূর এগিয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সকল ইসলামি শক্তির ঐক্যবদ্ধ অবস্থান ও ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। তবে অন্য ইসলামি দলগুলোর মধ্যে আদর্শিক ও কর্মসূচিগত ঐক্যের পাশাপাশি তাদের পারস্পরিক যোগাযোগও বেড়েছে।

জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস, ইসলামি ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলীয় জোটে থাকায় তাদের মধ্যে এমনিতেই যোগাযোগ ও একত্রে বৈঠক হয়। ইসলামি বিভিন্ন ইস্যুতে আন্দোলনের সুবাদে গড়ে ওঠা সমমনা ইসলামপন্থি ১২ দলের সঙ্গে খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য ছোট দলগুলোর মধ্যেও ইফতার পার্টিকে কেন্দ্র করে একটি যোগাযোাগের ক্ষেত্র তৈরি হয়। রাজনৈতিক দলের বাইরে মাওলানা মুহিউদ্দিন খানের নেতৃত্বাধীন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ধর্মীয় ইস্যুতে আন্দোলনের সুবাদে অনেকগুলো ইসলামি দলের মধ্যে পাস্পরিক দূরত্ব অনেক কমে যায়।

ইসলামি দলের নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ বামপন্থিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার নীতিতে পরিবর্তন করে যেভাবে নানা পদক্ষেপ নিচ্ছেÑ তাতে ইসলামি শক্তির ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া কোন পথ নেই। এ ব্যাপারে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য ইতোমধ্যেই গড়ে উঠেছে। আমদের মধ্যে যোগাযোগ বেড়েছে। এ পরিস্থিতি আমাদের বৃহত্তর ঐক্য ও ঐক্যবদ্ধ আন্দোলনের দিকেই নিয়ে যাচ্ছে। সম্পাদনা : সাইফ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×