somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামাশার হরতাল!

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দল জনগণের স্বার্থ ও অধিকার আদায়ে যেকোনো কর্মসূচি নিতে পারে। কিন্তু সেই কর্মসূচি পালন করতে গিয়ে তারা জনগণকে জিম্মি করতে কিংবা তাদের ওপর জবরদস্তিমূলক কিছু চাপিেয় দিতে পারে না।
লাগাতার অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন জোট এমন সময়ে দেশবাসীর ওপর দফায় দফায় হরতাল চাপিয়ে দিয়েছে, যখন প্রায় ১১ লাখ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার অপেক্ষায় আছে। এইচএসসি পরীক্ষা শুরুর দিন আজ হরতাল না দিলেও তারা বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। তাদের এসব কর্মসূচি বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থীকে গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে, সন্দেহ নেই। হরতালের কারণে ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। এইচএসসি পরীক্ষা নিয়েও কি একই অঘটনের পুনরাবৃত্তি হবে?
হরতালে তেমন সাড়া নেই, জীবনযাত্রা প্রায় স্বাভাবিকশিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, বিরোধী দলের কর্মসূচি সত্ত্বেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরাও মনে করি, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হওয়া উচিত। হরতালের কারণে ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সাপ্তাহিক কর্মদিবসে বন্ধ রেখে কেবল ছুটির দুই দিন খোলা রাখা হচ্ছে। হরতাল-অবরোধের কারণে শিক্ষা খাতে যে বিশাল ক্ষতি হয়েছে, সেটি বাড়তে দেওয়া যায় না। অন্তত এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে বিএনপি জোটের উচিত হবে আন্দোলনের বিকল্প উপায় খোঁজা।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, দেশের কোথাও হরতাল হচ্ছে না। অকার্যকর হয়ে পড়েছে প্রায় তিন মাস ধরে চলা অবরোধ কর্মসূচি। যদিও এসবের কারণে সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিএনপি জোট একদিকে সিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগের দাবি করছে, অন্যদিকে হরতাল-অবরোধ ডেকে নিজেরাই সেই সুযোগের পথ রুদ্ধ করে দিচ্ছে। যে হরতালে জনগণের ন্যূনতম সমর্থন নেই, যে হরতালের সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও সম্পৃক্ত হচ্ছেন না, অজ্ঞাত স্থান থেকে সেই হরতাল ডেকে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো কেন?
আমরা অবিলম্বে বিএনপি জোটের এই তামাশার হরতাল প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রথম আলোর সম্পাদকীয়
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×