somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বলছে জামায়াত নীরব বিএনপি

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর দুঃসময়ে নিশ্চুপ বিএনপি। অতীতের মতো এবারও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় নিয়ে কোনো মন্তব্য নেই জোটের প্রধান দল বিএনপির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার ও সর্বোচ্চ দণ্ডের এই পরিস্থিতিতে বিএনপির মনস্তাত্ত্বিক সাপোর্ট না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাদের বক্তব্য, আমরা বিএনপির মাঠের আন্দোলনের প্রধান মিত্র। অথচ আমাদের চরম দুঃসময়ে পাশে নেই বিএনপি। আমরা জ্বলছি, আর তারা নিশ্চুপ, নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। কামারুজ্জামানের ফাঁসি নিয়ে বিএনপির নীরব ভূমিকায় বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব আরও বেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের ঢাকা মহানগরীর এক কর্মপরিষদ সদস্য বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, আমাদের নেতা কামারুজ্জামানের রায় নিয়ে আমরা বিএনপির কাছে প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে কখনোই কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কাদের মোল্লার রায় কার্যকর হওয়া, গোলাম আযমের মৃত্যু-পরবর্তী শোক প্রকাশ না করে নিশ্চুপ ছিল বিএনপি। কামারুজ্জামানের ক্ষেত্রেও বিএনপি একই অবস্থান নেয়। তিনি বলেন, জামায়াতের একের পর এক ভয়াবহ বিপদের সময়ে বিএনপি নীরব থাকায় বিএনপি-জামায়াতের সম্পর্কে টানাপড়েন চলছে। বিএনপি আমাদের ব্যবহার করছে। জানা যায়, প্রতিষ্ঠার পর সবচেয়ে সংকটময় পরিস্থিতি পার করছে জামায়াতে ইসলামী। একদিকে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের একের পর এক শীর্ষ নেতার সর্বোচ্চ সাজা কার্যকর হচ্ছে, সেই সঙ্গে যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে দলের নিবন্ধন বাতিলের আশঙ্কা তো রয়েছেই। খাতা-কলমে নিষিদ্ধ না হলেও সারা দেশে সংগঠনটির প্রায় সব কার্যালয় কার্যত বন্ধ রয়েছে। অনেক নেতা-কর্মী কারাগারে বন্দী রয়েছেন। হুলিয়া মাথায় নিয়ে আত্মগোপনে রয়েছেন অসংখ্য নেতা-কর্মী। এ অবস্থায় বিএনপিও তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শোক জানানো হয়নি। সমবেদনা জানাতে গোলাম আযমের বাসায় বিএনপির কোনো নেতা যাননি। জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের রায় ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হচ্ছে না। এমনকি এ ইস্যুতে তাদের ডাকা হরতালে নৈতিক সমর্থনও মিলছে না বিএনপির কাছ থেকে। এদিকে বিএনপি সূত্র জানায়, একই জোটে থেকে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে একসঙ্গে মাঠে থাকলেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের সাজার প্রতিবাদে জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচিতে পাশে থাকবে না দল বিএনপি। এমনকি জামায়াতের কর্মসূচিতে সমর্থনও দেবে না বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি প্রক্রিয়ায় কামারুজ্জামানের সাজা দিয়েছে। এটা আদালতের বিষয়। এ নিয়ে বলার কিছু নেই। তবে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সবারই শ্রদ্ধা জানানো উচিত বলে আমি মনে করি। এর বাইরে কিছু বলতে চাননি তিনি। বিএনপি নেতারা বলেন, জামায়াত বিএনপির সঙ্গে জোটভুক্ত হলেও তারা আলাদা একটি রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে তারা যে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারে। সে স্বাধীনতা তাদের আছে। তারা যে জন্য কর্মসূচি দিয়েছে তাতে আমাদের ভিন্নমত থাকাই স্বাভাবিক। বিএনপি একমত হলে তো একসঙ্গেই কর্মসূচি দিতে পারত এবং একসঙ্গে পালন করত। অতীতে কি কখনো এমন হয়েছে? তারা বলেন, আমরা শুরু থেকেই বলে এসেছি বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়।

তবে তা যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়। তারা বলেন, জামায়াতের এমন কর্মসূচিতে বিএনপির পাশে থাকার প্রশ্নই আসে না। - See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×