somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে তাবিথকে না

২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিটি কর্পোরেশন নির্বাচনে অন্তত তিনটি কারণে তাবিথ-আব্বাসকে আপনি ভোট দিবেন না এবং অন্যকে নিরুৎসাহী করবেন। সম্প্রতি এক জনমত জরিপে অন্তত এই তিনটি কারণে ঢাকাবাসী তাবিথ-আব্বাসকে ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছে।


প্রথম কারণ হলো, তারা দু'জনই দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি সুবিধাভোগী। এদের একজনের বিরুদ্ধে রয়েছে ১২৮ কোটি টাকার দুর্নীতি মামলা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় মির্জা আব্বাস তেজগাঁও শিল্প এলাকার প্লট বরাদ্দে গুরুতর অনিয়ম ও রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সরকারের অধিনে থাকা ১৮টি বাড়ি পাতানো দরপত্রের মাধ্যমে বিক্রি করে দেয়। বর্তমান বাজার দরে যাতে রাষ্ট্রে আর্থিক ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। অন্যজন কিছুদিন আগে পর্যন্ত ছিলেন ঋণ খেলাপি। এছাড়া তাবিথ কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সে মূলত তার বাবা আব্দুল আউয়াল মিন্টুরই ডামি ক্যান্ডিডেট। শুধু তাই নয় তার সকল ব্যবসা প্রতিষ্ঠানের মূল মালিক তার বাবা। ১৭ টি কোম্পানির মাঝে ১৪ টির মালিক তার বাবা, বাকি তিনটি বাবার মালিকানাধীন অফিস বিল্ডিংয়েই অবস্থিত এবং কাগুজে কোম্পানী। এদের প্রদর্শিত সম্পদের চেয়ে ব্যাংক ঋণ কয়েকগুণ বেশি, এছাড়া ঋণ খেলাপী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই, যেকোন সময় এরা দেউলিয়াও হয়ে যেতে পারে। মূলত, একজন সরকারের সম্পত্তি অবৈধপন্থায় আত্মসাৎ করতে সহায়তা করে দুর্নীতির মাধ্যমে টাকা হাতিয়েছেন অন্যজন ঋণ খেলাপীর মাধ্যমে জনগণের টাকা যেকোন সময়ে মেরে দেয়ার ধান্দায় আছেন। এমন ধরণের দুর্নীতিবাজ প্রার্থীদের বিএনপি নেত্রী স্বৈরতান্ত্রিকভাবে মনোনয়ন দিয়েছেন ঢাকাকে লুট করার জন্য। তাই জনগণ এদের ভোট দিতে পারে না।

দ্বিতীয়ত কারণ হলো, দুইজন এবং তাদের পরিবার নিকট অতীত সন্ত্রাসী কার্যক্রমে জরিত ছিলো। তাবিথ আউয়ালের পিতার নামে রয়েছে হাফ ডজনেরও বেশি বিস্ফোরক আইনে মামলা। তিন মাসের উপর দেশব্যাপি যে ব্যাপক নাশকতা, সহিংসতা ও অগ্নীসংযোগের ঘটনাগুলো তার পিছনে রয়েছে তাবিথের পিতার অপরাজনীতি। একই ঘটনা আরেক মেয়র প্রার্থী মির্জা আব্বাসের ক্ষেত্রে। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে মামলা আছে ৩৭টি। যারা কিছুদিন আগেও পেট্রোল বোমা মেরে জীবন্ত মানুষ জ্বালিয়েছে তারা কী করে ঢাকাকে মানুষের বসবাস উপযোগী নগর করতে পারে? কোন মানুষ তাদের ভোট দিয়ে জ্বালাও পোড়াও ফিরিয়ে আনতে চাইবে?

তৃতীয় কারণটি হলো, তাবিথের শ্বশুর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতপন্থী ব্যবসায়ী নেতা ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী। তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যান এবং যুদ্ধাপরাধের দায়ে ফাঁসীর দন্ডপ্রাপ্ত আসামী মীর কাশেম আলীর পত্রিকা দৈনিক নয়া দিগন্ত ও দিগন্ত টেলিভিশনের পরিচালনা কমিটির চেয়ারম্যান। এছাড়া মীর্জা আব্বাসের ঢাকা টেলিকম অবৈধ ভিওআইপি ব্যবসায় জরিত ছিলো। ২৪ ডিসেম্বর, ২০০৯ অবৈধভাবে বৈদেশিক কল আদানপ্রদানের অভিযোগে বাড্ডা থানায় ঢাকা ফোনের বিরুদ্ধে মামলা হয়। ঢাকা ফোনের লাইন ব্যবহার করে জমির টেলিকম বাংলাদেশে কল টার্মিনেট করতো। যাতে সরকার রাজস্ব হারিয়েছে কয়েকশত কোটি টাকা। বলা বাহুল্য, জনগণের ট্যাক্সে টাকাতেই দেশে উন্নয়ন হয়। সাধারণ জনগণ ট্যাক্স দেয় আর মির্জা আব্বাস মার্কা নেতারা শত কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেয়। এর ব্যতিক্রম নয় খোদ বিএনপি প্রধান খালেদা জিয়াও। যিনি নিজেই কর ফাঁকি দিতে কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন।

এই তিনটি কারণ গভীরভাবে বিশ্লেষণ করে আপনি কি আপনার মূল্যবান ভোটটি দিয়ে লুটেরা, দু্র্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীদের হাত শক্তিশালী করতে সরাসরি অবদান রাখবেন?

মনে আছে ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে যাওয়া ভোটারদের খালেদা জিয়া কী বলেছিলেন? হ্যাঁ কুকুর বলেছিলেন। শুধু তাই নয় এখন যেই সেনাবাহিনীকে তারা নির্বাচনে চাইছেন সেই সেনাবাহিনী যখন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে রাজনীতি করা বন্ধ করলেন তখন তাদের বলেছিলেন অকৃতজ্ঞ কুকুর। আন্দোলনের নামে করে শত শত মানুষ পুড়িয়ে জামিন নিয়ে বাড়ি চলে গেলে খালেদা জিয়া। তাইলে এই রাজনীতি তো দেখা যায় সব তাদের ব্যক্তিস্বার্থ। তারা ভোটারদের কুকুর আর সেনাবাহিনীকে বলে অকৃতজ্ঞ কুকুর। এরপরও জনগণ তাদের ভোট দিবে?

জনগণ সিদ্ধান্ত নিক তারা জয়ী হবে না পরাজিত হবে। জনগণকে জয়ী হতে হলে অবশ্যই খালেদা জিয়া মনোনিত প্রার্থীদের বর্জন করতেই হবে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×