somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের মৃতরা ফিরছে একে একে!!!

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানাজা ও জেয়াফতের ১৯ মাস পর চট্টগ্রামের মাজার থেকে উদ্ধার করা হয়েছে 'মৃত' হেফাজতকর্মী আল ফারুককে। সোহেল নামে এক হেফাজতকর্মী নিহত হয়েছে দাবি করা হলেও তাকে পুলিশ খুঁজে পেয়েছে চাঁদপুর উজানী মাদ্রাসায়! নিহতের তালিকায় থাকা লোকমানকে পাওয়া গেছে নারায়ণগঞ্জ কারাগারে। আরেক 'নিহত' জাহিদুল ইসলাম সৌরভের দাবি ঢাকায় শাপলা চত্বরের সমাবেশেই ছিলেন না তিনি। গত রমজানে বান্দরবানে ফিরে এসেছে হেফাজতের আরও দুই 'নিখোঁজ' কর্মী। এভাবে 'নিখোঁজ' ও 'মৃত' কর্মীরা একের পর এক ফিরে আসায় বিপাকে পড়েছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম। গোয়েন্দারা বলছেন, নিখোঁজ ও মৃত আরও হেফাজতকর্মীর হদিস মিলবে শিগগিরই। শাপলা চত্বরের সেই অপারেশনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল সমকালকে বলেন, 'সেই অপারেশন নিয়ে নানা মিথ্যাচার হয়েছে। কিন্তু সে রাতে পুলিশ কোনো গুলি ছোড়েনি। তথাকথিত নিখোঁজ ও মৃতরা ফিরে আসায় মিথ্যাচারীদের মুখোশ এখন উন্মোচিত হচ্ছে।' এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী বলেন, 'শাপলা চত্বরের ঘটনার পর প্রাথমিকভাবে আমরা যে তালিকা দিয়েছিলাম তা ছিল অনুমাননির্ভর। সেই তালিকার কেউ ছিল জেলখানায়, কেউ ছিল আত্মগোপনে। তাদের কেউ কেউ ফিরে এলেও নিখোঁজ আছেন অনেকেই। আমাদের ধারণা, এ পর্যন্ত ১০-১২ জন নিখোঁজ ও মৃত হিসেবে তালিকাভুক্ত হেফাজতকর্মী ফিরে এসেছেন।' যারা ফিরেছেনচট্টগ্রামে হেফাজতের নিখোঁজ কর্মীরা ফিরতে শুরু করেন গত রমজানে। এ সময় বান্দরবানের লামা থেকে শাপলা চত্বরের সমাবেশে গিয়ে নিখোঁজ দুই কর্মী ফিরে আসেন। বিষয়টি হেফাজতের উচ্চ পর্যায়কেও জানানো হয়। তবে তাদের পরিচয় জানাতে অস্বীকার করেছেন হেফাজতের সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, 'রমজানে আমাদের দুই কর্মী ফিরে আসেন। নিরাপত্তার স্বার্থে আমরা তাদের পরিচয় প্রকাশ করিনি। এরপর ধাপে ধাপে আরও ১০-১২ হেফাজতকর্মী ফিরে এসেছেন।' বিপাকে হেফাজত মৃত দাবি করা হেফাজতকর্মী আল ফারুক ফিরে আসায় ফের ইমেজ সংকট পড়েছে হেফাজতে ইসলাম। 'হাজার হাজার নিহতের' মধ্যে কেউ কেউ ফিরে আসায় কিছুটা বিব্রতও তারা। এ কারণে প্রথমে হাজার হাজার, পরে শত শত নিহত হওয়ার দাবি করলেও এখন তার কোনো সংখ্যা জানাতেই নারাজ সংগঠনটি। গতকাল এ ব্যাপারে যোগাযোগ করা হলে হেফাজত নেতারা সঠিক সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন। অন্য নিখোঁজদেরও খুঁজছে গোয়েন্দারা আল ফারুক ফিরে আসায় নিখোঁজ অন্য হেফাজতকর্মীদের ব্যাপারেও কর্মপরিকল্পনা ঠিক করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। 'নিখোঁজ ও মৃত' হেফাজতকর্মীদের খুঁজতে ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা। সদ্য ফিরে আসা আল ফারুকের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছেন গোয়েন্দারা। ফারুকের সঙ্গে হেফাজতের কোনো নেতাকর্মীর যোগাযোগ ছিল কি-না খতিয়ে দেখা হচ্ছে। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, 'ফারুকের বাবা-মার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়েছে। এভাবে নিখোঁজ অন্য হেজাজতকর্মীদের উদ্ধারেও সহযোগিতা করবে পুলিশ।'
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×