somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের একটি অর্জন

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ, এই দেশ বিপুল সম্পদ ও ঐতিহ্যের অধিকারী এ কথা অসংখ্যবার উচ্চারিত হয়ে আসছে জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে। এই সম্ভাবনা প্রতিষ্ঠা পাবে বা বাস্তবায়ন ঘটবে তার শিল্প-সাহিত্য-সংস্কৃতি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন প্রচেষ্টা, নারীর অধিকার সংরক্ষণ, মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং দেশে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাসহ সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও প্রতিষ্ঠার পথ সুগম করার মধ্যদিয়ে। দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করে ন্যায়ভিত্তিক সমাজ ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যদিয়ে। কেবল দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হলেই ওই অপার সম্ভাবনার পরিস্ফুটন ঘটবে না। দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে অপরাপর বিষয়ের সংস্কার ও উত্তরণ ঘটাতে হবে। তাহলেই অপার সম্ভাবনার বাস্তবায়ন ঘটানো সহজ হবে। এই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলেছে।
আশার কথা, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশের আগের দুটি অবস্থান ভুটান ও নেপালের। এছাড়া বিশ্বের ১৬২টি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৮৪তম। চলতি সপ্তাহে একটি অলাভজনক বৈশ্বিক সংস্থা ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস ‘গ্লোবাল পিস ইনডেক্স’ (জিপিআই) নামে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর একটি সূচক প্রকাশ করেছে। এই সূচকে ইতিবাচক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সূচক প্রকাশে সহিংসতার মাত্রা, অভ্যন্তরীণ ও বহির্মুখী সহিংসতা ও সামরিক শাসনের মতো বিষয়গুলো বিবেচনা করেছে সংস্থাটি।

বাংলাদেশের এই ইতিবাচক অর্জনের প্রধান কারণ হচ্ছে চার দশকে বাংলাদেশ দাঁড়াতে পেরেছে তার আপন গৌরব, ঔজ্জ্বল্য ও কর্মসুষমা নিয়ে। আন্তর্জাতিক বিশ্বও বাংলাদেশের উন্নয়নকে দেখছে ইতিবাচক দৃষ্টিতে। এমনতি জাতিসংঘের মহাসচিবও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। বাংলাদেশের মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটা বিস্ময়কর, পৃথিবীখ্যাত ঘটনা। মাত্র নয় মাসে লড়াকু বাঙালি জাতি পাক-হানাদার বাহিনীর সঙ্গে মরণপণ যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে ইজ্জত দিয়ে, আবার কেউ চিরতরে পঙ্গু হয়ে দেশ স্বাধীন করেছে। এত ত্যাগ ও রক্ত দিয়ে পাওয়া স্বাধীন দেশ তো ধীরে ধীরে এগিয়ে যাবেই।
স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না কথাটা হয়তো বা ঠিক তবে, স্বপ্ন ছাড়া এখন বাংলাদেশের মানুষও বাঁচতে পারে না। স্বপ্নবিলাসী বাঙালি কঠিন জীবন সংগ্রামের কারণে, দ্রব্যমূল্যের চাপে ও তাপে আত্মনির্ভরশীলতার দিকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে। রাজনৈতিক সংঘাত হানাহানি সহিংসতা দেশকে অনেকটা পিছিয়ে নিয়ে গেছে। এ জন্য মূলত দেশের রাজনৈতিক দলগুলোই দায়ী। যদি এ ধরনের নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তা হলে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এসব রাজনৈতিক নেতিবাচক দিককে পায়ে ঠেলে, মাড়িয়ে-ডিঙিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবেই। তা না হলে বাঙালির সব আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ, আত্মবিসর্জন বৃথা হয়ে যাবে। বৃথা হয়ে যাবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাও। এসব ব্যাপারে জনসাধারণের পাশাপাশি রাষ্ট্র ও সরকার সচেতন ও উদ্যোগী না হলে বাংলাদেশের ভাগ্য ফেরানো কঠিন। ভাগ্য ফেরানো কঠিন জনগণেরও। মনে রাখতে হবে এখনো পুরোপুরিভাবে আত্মতুষ্টির সুযোগ আসেনি। এই সুযোগ তৈরি করতে হবে সরকারকেই।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×