somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্থিতিশীলতা ফেরায় ইতিবাচক বাংলাদেশের অর্থনীতি

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক মাসের রাজনৈতিক সংঘাত পেরিয়ে স্থিতিশীলতা ফেরায় বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক পথে এগোচ্ছে বলে মনে করছে আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি। 'বাংলাদেশ গেটিং বেক টু বিজনেস' শীর্ষক এ প্রতিবেদনে বাণিজ্যিক কর্মকাণ্ড জোরালো হওয়ায় বাংলাদেশের প্রশংসা করে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার পর বাংলাদেশকে এখন সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। এর আগের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছিল এইচএসবিসি।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সংঘাত কেটে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও চাঙ্গা হচ্ছে। আশা করা যায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপর থাকবে, মূল্যস্ফীতি কমে এসেছে এবং সাম্প্রতিক বাজেটে বেশ কিছু ব্যবসাবান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি উৎপাদন ও সরবরাহব্যবস্থা জোরদার করতে সরকার বেশ কিছু বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। রেমিট্যান্স প্রবাহও অব্যাহতভাবে বাড়ছে, সাফল্য আসছে রপ্তানি প্রবৃদ্ধিতেও। সেই সঙ্গে চাঙ্গা হচ্ছে পুঁজিবাজার। এতে করে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়বে বলেও মনে করে ব্রিটিশ এ আর্থিক প্রতিষ্ঠান।
এইচএসবিসির বিশ্লেষকরা বলেন, 'এসব দিক বিবেচনা করেই আমরা বাংলাদেশকে নেতিবাচক থেকে ইতিবাচক মান দিচ্ছি।' এইচএসবিসির মতে, পাঁচটি অনুঘটক বাংলাদেশের ইতিবাচক ইক্যুইটি মার্কেটের গতিপ্রবাহে ভূমিকা রাখছে। সেগুলো হচ্ছে-সামষ্টিক অর্থনীতি, পোশাক রপ্তানি, অভ্যন্তরীণ চাহিদা, ব্যাংকিং খাত এবং শেয়ারবাজার।
সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে ভিয়েতনাম ও শ্রীলঙ্কার চেয়েও ভালো প্রবৃদ্ধি করছে বাংলাদেশ। তাই এইচএসবিসির অর্থনীতিবিদরা মনে করেন, চলতি অর্থবছর এবং আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকবে। প্রতিষ্ঠানটির মতে, কয়েক মাসের অবরোধে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হলেও তা আবারও ভালো হচ্ছে।
পোশাক খাত ও রেমিট্যান্সকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দুটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 'বাংলাদেশের রপ্তানি নিয়ে আমরা দারুণ আশাবাদী। যদিও গত অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশা পূরণ করেনি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী বিদায়ী অর্থবছরে রপ্তানি হয় ৩১.২ বিলিয়ন ডলারের পণ্য। এতে রপ্তানি প্রবৃদ্ধি এসেছে ৩.৩৫ শতাংশ। যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম। কিন্তু এর মধ্যে জানুয়ারি থেকে এপ্রিল চার মাস রয়েছে যখন টানা অবরোধে বাণিজ্যিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে পোশাক খাত। যা রপ্তানির ৮০ শতাংশ ও জিডিপির ১৫ শতাংশ পূরণ করে। অবরোধের কারণে গত অর্থবছরে সরকারের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি পোশাক খাত। এ ছাড়া কারখানার মান নিয়েও বিদেশি ক্রেতাদের পরিদর্শন ও সংশয়ের মধ্যে থাকতে হয়েছে। তবে অবরোধ কেটে যাওয়ার পর পোশাক খাতের রপ্তানি আবারও বাড়তে শুরু করে। সামনের সময়গুলোতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যদিও পোশাক খাতকে আরো কিছু ঝুঁকি মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।'
বাংলাদেশের অর্থনীতির আরেক চালিকাশক্তি রেমিট্যান্স। প্রতিবেদনে বলা হয়, রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ জিডিপির ৮ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ১৫.৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করেছে। যা আগের অর্থবছরের চেয়ে ৭.৫ শতাংশ বেশি। আশা করা যায়, সামনের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকবে। বাংলাদেশের প্রবাসীদের জন্য সম্ভাবনার একটি বড় দিক হচ্ছে গত ১ ফেব্রুয়ারি সৌদি আরব তাদের শ্রমবাজার খুলে দিয়েছে। অন্যদিকে রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস বাংলাদেশের সভরেইন ঋণমান 'বিবি' পুনর্ব্যক্ত করেছে। যা বাংলাদেশের সতেজ প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও গত এপ্রিলে বেড়ে হয়েছে ২৪ বিলিয়ন ডলার। যা যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এ রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এইচএসবিসির বিশ্লেষকরা মনে করেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালেও টাকা মুদ্রা হিসেবে স্থিতিশীল থাকবে। ব্যাংকিং খাতও ইতিবাচক ধারায় এগোচ্ছে।
এইচএসবিসি মনে করে, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যে উন্নয়নের ফলে অভ্যন্তরীণ আয় ও চাহিদাও বাড়বে। ভোক্তা আস্থা ও চাহিদা বাড়ানোর ক্ষেত্রে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া নতুন অর্থবছরের বাজেট ব্যবসাবান্ধব হয়েছে। এতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দেশে বিনিয়োগ উৎসাহিত করবে। বাজেটে করপোরেট করহার কমানো এবং জ্বালানিতে সর্বোচ্চ বিনিয়োগ উৎসাহব্যঞ্জক। দৈনিক কালেরকণ্ঠ
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×