somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বিজ্ঞানীদের সাফল্য

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশি বিজ্ঞানীরা যখন কোনো সফলতা অর্জন করেন, তখন তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আর এটা বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশের বিজ্ঞানীরা বিভিন্ন সময়ই তাদের আবিষ্কারের মাধ্যমে সম্মানিত হয়েছেন এবং নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই অবদান রেখেছেন। এবারে দুধ, দুগ্ধজাত ও খাদ্যে মাত্র ৫ সেকেন্ডে ফরমালিন এবং ৩০ সেকেন্ডে মেলামিন শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী শফিকুজ্জামান সিদ্দিকী। আর এর স্বীকৃতি হিসেবে মালয়েশিয়ায় 'বেস্ট ইন্টারপ্রেনারশিপ প্রজেক্ট অ্যাওয়ার্ড-২০১৫' পেয়েছেন তিনি। একই সঙ্গে উল্লেখ করা জরুরি, বাংলাদেশি বিজ্ঞানীর উদ্ভাবিত মাইক্রো ইলেকট্রোড পোর্টেবল ডিভাইস নামে ফরমালিন ও মেলামিন শনাক্ত করার যন্ত্রটি ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীদেরও নজর কেড়েছে। আর মাইক্রো ইলেকট্রোড পোর্টেবল ডিভাইস নামে ফরমালিন ও মেলামিন শনাক্ত করার যন্ত্রটি বাজারে আনার প্রস্তুতিও নিয়েছে মালয়েশিয়ার পুন-বি নামে একটি কোম্পানি। ২০১৬ সালের মধ্যে যন্ত্রটি বাজারে আসবে বলে জানা গেছে। মালয়েশিয়ার সরকারি বিজ্ঞান তহবিল এ প্রকল্পে বিনিয়োগ করছে।
প্রসঙ্গত আমরা উল্লেখ করতে চাই, এর আগে বিজ্ঞানী মকসুদুল আলমের নেতৃত্বে ছত্রাকের জীবনরহস্য উন্মোচিত হয়েছিল। বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের প্রকল্পের আওতায় বাংলাদেশের বিজ্ঞানীরা এ যুগান্তকারী অর্জনটি সম্পন্ন করেছিলোন। এ রকম অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বিজ্ঞানীরা তাদের মেধার স্বাক্ষর রাখছেন। আমরা চাই, যথাযথ পৃষ্ঠপোষকতার ভিত্তিতে মেধাবীরা আরো বেশি এগিয়ে যাক, এমন নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে আরো উঁচু করে তুলে ধরুক বিশ্বের সামনে। আমরা মনে করি, যখন ফরমালিন ও মেলামিন শনাক্তকরণ যন্ত্রটি উদ্ভাবিত হলো, তখন তা জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যদিও জানা গেছে, এটি প্রথম অবস্থায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় ও খাদ্য নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হবে, যাতে এর সুফল সাধারণ মানুষের কাছে পেঁৗছায়। পরে তা সরাসরি ভোক্তার কাছে পেঁৗছানো হবে।
আমরা বলতে চাই, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কেউ যখন এ রকম সফলতা অর্জন করতে সক্ষম হন তখন তা শুধু আনন্দের বিষয়ই নয়, বরং এ অর্জন সামনে রেখে দেশের মেধাবী শিক্ষার্থীদেরও উদ্বুদ্ধ করতে হবে সৃষ্টির উন্মাদনায়। যেন অর্জনগুলোর প্রভাব তাদের মনে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়কে আরো দৃঢ় করে। যখন অপর্যাপ্ত লোকবল, ব্যবস্থাপনা ও অর্থসংশ্লিষ্ট সীমাবদ্ধতাকে মোকাবেলা করেও এ দেশের সন্তানরা সারা বিশ্বের সামনে নিজেদের উদ্ভাবন তুলে ধরছেন এবং সফল হচ্ছেন তখন তা অত্যন্ত ইতিবাচক। যাকে আমলে নিয়ে এ ধারা অব্যাহত রাখতে সরকারকে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলেই আমরা বিবেচনা করতে চাই। কেননা যদি এ ধরনের সফলতা অব্যাহত থাকে তবে তা যেমনি দেশের জন্য গর্বের তেমনিভাবে বিজ্ঞানের অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে। যার সফলতা পাবে সর্বস্তরের মানুষ। আমরা বিজ্ঞানী শফিকুজ্জামান সিদ্দিকীকে জানাই আমাদের আন্তরিক অভিবাদন। একই সঙ্গে এ প্রত্যাশা জারি রাখতে চাই, সারা বিশ্বেই বাংলাদেশিদের জয়জয়কার অব্যাহত থাকুক।
সর্বোপরি বলতে চাই, এর আগেও শফিকুজ্জামান সিদ্দিকী টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখার ফলে জাপানের টোকিও থেকে প্রসপার ডটনেট-স্কোপাস ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তারও আগে একটি আবিষ্কারস্বত্ব (পেটেন্ট) এবং ১৩টি গবেষণা পুরস্কারও পেয়েছেন। এ রকম অনেক অর্জনই আছে, যেসব অর্জন বার বার দেশের জন্য সুনাম বয়ে এনেছে। আমরা মনে করি, এ ধারা অব্যাহত রাখতে হলে দেশের বিজ্ঞানসংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। কেননা আমরা মনে করি, যত বেশি সুশিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত হবে, তত বেশি এ দেশের সন্তানরা নতুন নতুন সৃষ্টিতে সক্ষম হবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×