somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কূটনৈতিক সম্পর্কের চরম টানাপড়েন

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চরম টানাপড়েন শুরু হয়েছে বাংলাদেশের। ঢাকা থেকে একজন পাকিস্তানি নারী কূটনীতিককে প্রত্যাহার করে নেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদ থেকে বাংলাদেশি একজন নারী কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলেছে পাকিস্তান। এরপর মৌসুমী রহমান নামে ওই কূটনীতিককে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ দিয়েছে ঢাকা। আজই সেখানে যোগ দেবেন মৌসুমী রহমান। তবে ইসলামাবাদে নতুন কাকে মৌসুমী রহমানের স্থলাভিষিক্ত করা হবে তা এখনো ঠিক হয়নি। এ ঘটনা দুই দেশের সম্পর্কের টানাপড়েন আরও বাড়িয়ে দেবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। জ্যেষ্ঠ কূটনীতিক মৌসুমী রহমানকে কেন প্রত্যাহার করতে হবে, সে বিষয়ে ইসলামাবাদ ব্যাখ্যা দিতে পারেনি। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। আমরা ধৈর্য সহকারে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বিষয়টি পর্যবেক্ষণ করছি।
জানা গেছে, এক বছর আগে থেকেই নিরাপত্তাসহ নানা কারণে পাকিস্তানি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে ঢুকতে দেয় না ঢাকা। ভিসা প্রদানেও কড়াকড়ি করেছে। এর প্রভাব পড়েছে কূটনীতিসহ নানা ক্ষেত্রে। এ বছর বিশ্ব ইজতেমায় যোগ দিতে যেসব পাকিস্তানি ভিসার জন্য আবেদন করেছেন তাদের সম্পর্কে অনুকূল গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরই কেবল ভিসা দেওয়া হচ্ছে। রোববার ১৩০ জন পাকিস্তানির জন্য ইতিবাচক প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা। যারা এর আগেও বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। কিছুদিন আগে অন অ্যারাইভাল ভিসায় পাকিস্তানি একজন নারী ব্যাংকার বাংলাদেশে একটি সেমিনারে অংশ নিতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে অবস্থানের পরের দিন ফিরতি ফ্লাইটে তিনি ইসলামাবাদে ফিরে যান। এ ঘটনাতেও ইসলামাবাদ ঢাকার ওপর নাখোশ বলে জানা গেছে।
গত নভেম্বরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকর করার পর দেখা দেয় এই টানাপড়েন। ওই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করে একটি বিবৃতি দেয়। পরবর্তীকালে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নিতে বলে বাংলাদেশ। ইসলামাবাদ ২৩ ডিসেম্বর পাকিস্তান দূতাবাসের দ্বিতীয় সচিব ফারিনা আরশাদকে ফেরত নেয় ঢাকা থেকে। এরই জের ধরে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত নিতে মঙ্গলবার সময়সীমা বেঁধে দেয় পাকিস্তান। তবে কী কারণে মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে বলা হল তার কোনো কারণ ব্যাখ্যা করেনি পাকিস্তান। যদিও ফারিনার বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের সুস্পষ্ট অভিযোগ ছিল। কিন্তুÍ মৌসুমী রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি ইসলামাবাদ।
যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা এবং একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের দেওয়া বিবৃতির প্রতিবাদে নভেম্বরে বাংলাদেশের বিভিন্ন সংগঠন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাতে শুরু করে। এ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন হয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করেছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে পাকিস্তানের সঙ্গে চলমান সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা চলছে। মৌসুমী রহমানের প্রত্যাহার ঘিরে ঢাকার পরবর্তী করণীয় কী হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। তবে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো উদ্যোগ সহসা নেওয়া হচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে জঙ্গিবাদে অর্থায়ন, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে গত এক বছরে ঢাকা থেকে অন্তত ২০ জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতের বিভিন্ন রাজ্যে জাল রুপির চালান পৌঁছতে পাকিস্তান গত কয়েক বছর ধরে বাংলাদেশের ভূখ- ব্যবহার করে আসছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল রুপির চালান ঠেকাতে কয়েক বছর ধরে কাজ করছে। বাংলাদেশবিরোধী নানা কর্মকা-েও যুক্ত রয়েছে পাকিস্তান। - See more at: Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×