somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ মিনারেও বিশৃঙ্খল বিএনপি, হাতাহাতি-মারধর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাতাহাতি, মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। নিয়ম ভেঙেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সিনিয়র নেতারা বাদ রাখেননি দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি। জুতা পরে অবাধ বিচরণের পাশাপাশি জুতা হাতে নিয়ে ছোড়াছুড়ি করতেও দেখা গেছে নেতাকর্মীদের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতারা শহীদ মিনারে ফুল দিতে আসেন শনিবার দিনগত রাত দেড়টার দিকে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন তাকে এগিয়ে আনতে গেলে তাদের ধাক্কা নিয়েই শহীদ মিনারের দিকে এগোতে থাকেন তারা। খালেদার ফুল দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা রেখেছিলেন আয়োজকরা। কিন্তু সেই স্থানে ফুল না দিয়ে মূল বেদিতে ওঠার চেষ্টা করেন খালেদাসহ দলের নেতাকর্মীরা।

নিয়ম ভেঙে মূল বেদিতে ওঠার সময় ব্যারিকেড দেন সেখানে দায়িত্বে থাকা বিএনসিসি ও স্কাউট সদস্যরা। এতে তাদের উপর চড়াও হয়ে ছাত্রদল ও চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা মারধর করেন, ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ‍আহত হন রাব্বি, রিয়াজ, জুয়েলসব বেশ কয়েকজন স্কাউট সদস্য।

এসময় শহীদ বেদিতে ঘুরতে থাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। মওদুদকে পেয়ে স্কাউটের ছেলেরা বলতে থাকেন, ‘স্যার (মওদুদ) আপনি সিনিয়র নেতা। ম্যাডাম (খালেদা জিয়া) আপনার কথা শুনবেন। আপনার কথা সবাই শুনবেন। আপনি দ্রুত ম্যাডামসহ নেতাদের নিয়ে মূল বেদি ছাড়ুন।’

পরে বেদি ছাড়া দূরে থাক, দলের কাণ্ডারির দেখানো পথে হেঁটেছেন দলের অন্য নেতাকর্মীরাও! খালি পায়ে পা রাখার রেওয়াজ থাকলেও শহীদদের প্রতি এক প্রকার অসম্মান দেখিয়ে শহীদ বেদিতে জুতা নিয়েই ওঠেন তারা। এভাবে বিশৃঙ্খলা ক্রমে বাড়তে থাকে। সেখানে বাদ যাননি দলের সিনিয়র নেতারাও।

একদিকে যখন বেদি থেকে বিএনপি চেয়ারপারসনও নেতাকর্মীদের বেদি থেকে নামাতে আইন-শৃঙ্খলা বাহিনী, স্কাউট, বিএনসিসি সদস্যরা গলদঘর্ম, তখন শহীদ মিনারের ডান পাশ দিয়ে বিশ‍ৃঙ্খলভাবে হঠাৎ করে দৌড়ে প্রবেশ করতে থাকেন বিএনপির কিছু নেতাকর্মী।

এসময় দৌড়াতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও। এর একটু পরেই দৌড়ে বেদির উপরে ওঠেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা খায়রুল আলম খোকন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ব্যারিকেড তৈরি করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাইকে ঘোষণা আসে, আপনারা শান্তভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করুন।

কিন্তু বিএনপির নেতাকর্মীরা কারও কথা কর্ণপাত করেননি। এরইমধ্যে চলতে থাকে হাতাহাতি, মারামারি। তখনও মূল বেদিতে পুষ্পস্তবক নিয়ে খালেদা জিয়া।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জোরালো হস্তক্ষেপে কিছুটা শান্ত হয় পরিস্থিতি।

শহীদ মিনারে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলায় দায়িত্বরত রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট জোনায়েদ আলম হৃদয় বাংলানিউজকে বলেন, ব্যারিকেট দেওয়ার কারণে আমাদের মার খেতে হয়েছে। বাংলানিউজ২৪.কম

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬/আপডেট: ১৭১০ ঘণ্টা
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×