somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কনস্টেবল

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ জুলাই ১৭ ইং শুক্রবার সকাল ১১ টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডের পার্শ্ববতী ডোবায় পড়ে যায় ঢাকা থেকে মতলবগামী অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেস বাসটি।

হঠাৎ তিনি দেখতে পান অদূরেই সড়কঘেঁষা ডোবায় পড়ে গেছে একটি বাস। ভেতরে প্রায় অর্ধশত যাত্রী।কনস্টেবল পারভেজ মুহূর্তেই ছুটে যান দুর্ঘটনাকবলিত মানুষকে উদ্ধারে। নিজের জীবনের কথা চিন্তা না করে তিনি ঝাঁপিয়ে পড়েন পঁচা ও দুর্গন্ধে ভরা ডোবার পানিতে।

গাড়ির কাচগুলো সবই ভেঙে দেন একে একে। ভেতরে আটকে পড়া যাত্রীরা প্রাণ নিয়ে বেরিয়ে আসেন। দাউদকান্দি হাইওয়ে থানার এই কনস্টেবলের বীরত্বে বড় একটি ট্র্যাজেডি থেকে রক্ষা পায় দেশ।

কনস্টেবল পারভেজের কীর্তি এখানেই শেষ নয়। কাচ ভাঙার পরে নিজেই ঢুকে পড়েন গাড়ির ভেতরে। ডুব দিয়ে বের করে আনেন মাত্র্র সাত মাস বয়সী একটি শিশুকে। উদ্ধার করেন অন্তত ১২ জন নারী যাত্রীকে। এ সময় স্থানীয় জনগন তাঁকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

উপস্থিত পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, “বাসটি ডোবায় পড়ার সাথে সাথেই পুলিশ কনস্টেবল পারভেজ দ্রুত লাফিয়ে পড়েন পানিতে।সে প্রথমে গাড়ীর গ্লাস ভেঙ্গে দেয় যাতে করে ভিতরে আটকে পড়া যাত্রীরা সহজে বের হতে পারে। তার বুদ্ধিতে আল্লাহর রহমতে রক্ষা পায় বহু প্রাণ।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সাথে সাথে যেভাবে পারভেজ ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করে তা অবিশ্বাস্য। পারভেজের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বীরত্বের জন্য উপস্থিত হাজারো মানুষ তাকে তথা বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষঘোষ ১০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ হাজারটাকা উপহার ঘোষণা করেন।

পুলিশের চাকরিতে কনস্টেবলের দায়িত্ব খুব বড় নয়। কিন্তু ছোট চাকরির ছোট সুবিধায়আটকে থাকেননি তিনি। প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু। বিশেষ করে শুক্রবারের দুর্ঘটনাকবলিত মানুষদের উদ্ধারে তিনি কার্যত পুলিশের ভাবমূর্তিকেই উজ্জ্বল করেছেন।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×