somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানায়ক বঙ্গবন্ধু

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি শুধু একজন ব্যক্তি নন। তিনি একটি প্রতিষ্ঠান। অন্যায়ের প্রতি ন্যায়ের আন্দোলনের প্রতীক। শোষিত প্রাণের বিপ্লব। বিশ্ব কাঁপানো অভ্যুত্থান। জাতি নির্মাণের কারিগর। মহাকাব্যের অমর গাথা এবং একটি ইতিহাস। এই ইতিহাসের ব্যাপ্তি হাজার বছর। তাই সমকাল তাকে স্বীকৃতি দিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে। মহাকালের মহানায়করূপে তিনি বেঁচে থাকবেন। ইতিহাসে অক্ষয় ধ্রæবতারার মতো অ¤øান গরিমায় ভাস্বর হয়ে থাকবেন তিনি। বাঙালি জাতিকে পথ দেখাবেন। তার স্বপ্ন বাঙালির অস্তিত্ব।
জনগণের কাছে তিনি বন্ধু। জাতির কাছে তিনি পিতা। তার দীর্ঘ দেহ, বজ্রকণ্ঠ আওয়াজ, মানুষকে মন্ত্রমুগ্ধ করার বাগ্মিতা এবং জনগণকে নেতৃত্বদানের আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সাহস তাকে এ যুগের এক মহীরূহে রূপান্তর করেছে। ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭৫-এর ১৫ আগস্ট পর্যন্ত যেখানেই বাঙালির স্বার্থের প্রশ্ন ছিল সেখানেই গর্জে উঠেছিলেন তিনি। ১৯৪৭ থেকে ৬৫ সাল পর্যন্ত বাঙালির স্বার্থের কথা বলতে গিয়ে ১২ বার কারাবরণ করেন তিনি। ৬৬-এর ৬ দফা আন্দোলনে বারবার গ্রেপ্তার হন তিনি। প্রথম তিন মাসে মোট ৮ বার গ্রেপ্তার হন। ১৯৫৯ সালে পাকিস্তান সরকার ৬ বছরের জন্য বঙ্গবন্ধুর রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। ভাষা আন্দোলনে তিনি ১৯৪৮ সালে প্রথম পাকিস্তানের তমুদ্দিন মজলিসে নাজিমুদ্দিনের বক্তব্যের বিরুদ্ধে ধর্মঘট আহ্বান করেন। ৫২-এর ভাষা আন্দোলনে কারাগারে বন্দি অবস্থায় তিনি অনশন করেন এবং সালাম, বরকত, রফিক ও জব্বার শহীদ হওয়ার তীব্র প্রতিবাদ জানান। তিনিই ৫৫ সালে স্বায়ত্তশাসনের দাবিতে প্রথম বাংলাদেশের নামকরণ প্রস্তাব করেন। ১৯৫৫ সালে তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দকে বাদ দিয়ে তার দলের নামকরণ করেন শুধুমাত্র আওয়ামী লীগ।
জেল-জুলুম হুলিয়ায় এক চুলও ছাড় দেননি বাঙালির স্বার্থের দাবি। ভারতের আদিবাসী গবেষক মিরিয়াক মাপরিয়াল বঙ্গবন্ধুকে নিয়ে এক গবেষণায় বলেছিলেন, ভারতীয় হিসেবে আমরা গর্বিত যে, আমাদের দেশে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, বাঙালি হিসেবে তোমাদের গর্ব তোমাদের দেশে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। গান্ধীজীর সঙ্গে বঙ্গবন্ধুর তফাৎ- বঙ্গবন্ধু বাংলাদেশকে দুবার স্বাধীন করেছিলেন। একবার ১৯৭১ সালে, দ্বিতীয়বার ১৯৭২ সালে যখন তার অনুরোধে ভারতীয় সৈন্য এ দেশ ছেড়ে চলে যায়।
বঙ্গবন্ধু তার সিদ্ধান্তে সব সময়ই ছিলেন আপসহীন। তাই সৌদি বাদশাহ বাংলাদেশের নামকরণ ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করতে বললে তিনি তার জবাবে বলেছিলেন সৌদি আরবের নামকরণ কেন ইসলামিক রিপাবলিক অব আমিরাটস নয়? তিনি এভাবেই নিজের দেশের স্বকীয়তা আর স্বার্থের ক্ষেত্রে ছিলেন আপসহীন।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×