somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ! নিজের ধরা মাছ।

২৩ শে মে, ২০১২ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত উইকেন্ডে আবহাওয়া খুব ভালো ছিল, বেশ একটা গরম গরম ভাব। আর এত সুন্দর রোদ উঠেছিল যে বাসায় থাকতেই ইচ্ছা করছিলনা।কিন্তু আমার আর দোড় কতদুর, মোল্লার দোড় মসজিদ পর্যন্ত! তো যাইহোক আমার একখানা দ্বিচক্রযান আছে, ভাবলাম ওইটা নিয়ে যতদুর যাইতে পারি। আবার একে একা যেতেও ভালো লাগেনা। বলব কি বলবনা করেও আমার এক প্রতিবেশীকে (চাইনীজ খুকি) বললাম। সেও রাজী হল। খুকি বলার কারন বয়ষ আর আচরন এই দুইয়ের মাঝের বিশাল ফারাক। বয়ষ ত্রিশোরধ কিন্তু আচরন সেই ১৬ তেই পড়ে আছে। কিন্তু এম্নিতে ভালো, আমাকে একবার দাওয়াত করেছিল :D। সে যাই হোক, দুজনে ঠিক করলাম মাছ ধরতে যাব, কারন কাছে পিঠে যাবার জায়গা বলতে ওই একটাই লেকের ধার।

বের হলাম দুজনে। সাথে কিছু আটা নিয়েছিলাম। এত মাছ যে বরশি ফেলের সাথে সাথেই মাছ উঠে। আমি আটা দিতে দিতে হয়রান। ফেল্লেই মাছ। ততক্ষনেত ছোট মাছেদের গারজিয়ানহুলা আমাদেরকে অভিশাপ দেয়া শুরু করে দিয়েছে। যাইহোক অনেক মাছ পেলাম (সাইজ জানতে চাইবেন না কিন্তু)। শেষে ছোট ছোট যেগুলো উঠছিল সেগুলা ছেড়ে দিচ্ছিলাম। মাছ ধরা শেষ এবার ফিরার পালা।তো সেই মুহুরতে দুই বৈদেশি আসল, এসে জানতে চাইল মাছ পেয়েছি কিনা। প্রশ্নটা শুনে খুশিই হলাম, কারন আজকে ভালোই মাছ পেয়েছি। খুশি হয়ে বললাম হ্যা, এই যে দেখ। আর অমনি আমার সকল ইজ্জত সন্মান ডুবায়ে তাদের মধ্যে একজন বলে উঠল, হুম অনেক পেয়েছ, তোমাদের কি বিড়াল আছে? :-/ তারপর সে বলেই চলল তার নিজের বিড়ালের কাহিনী। কিন্তু আমার মন ততক্ষনে দুঃখ ভারাক্রান্ত, আমার কি আর তার বিড়ালের কাহিনী কানে ঢুকে।

যাহোক বাসায় ফিরতে ফিরতে মনটা ভালো হয়ে গেল। বাসায় ফিরেই মাছগুলা পরিষ্কার করে লবন, হলুদ, মরিচের গুড়া আর সামান্য তেল দিয়ে মাখিয়ে ফেললাম। মিনিট বিশেক পরে মাছগুলাকে মচমচে করে ভেজে নিলাম। চাইনীজ খুকিটাকেও কয়েকটা দিলাম আর বাকীগুলা আমি বাগালাম। দারুন টেশ! :)
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×