somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারুন মজাদার কাচকি মাছের চচ্চড়ি

১৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





প্রথমেই বলে নেই রান্নাটা খুবি সোজা এবং মনে হতে পারে এত সোজা রেসেপি আবার দেওয়ার কি আছে। কিন্তু আমি যখন প্রথম বার রান্না করি তখন আমাকে অনেক বেগ পেতে হয়েছিলো। কারন একেত মাছ রান্নায় দক্ষতা প্রয়োজন দ্বিতীয়ত আম্মার মত টেষ্ট আনা। তো এই দুইয়ের সমন্বয় ঘটানো আমার পক্ষে একটু কঠিনই ছিল। আরেক্টা ব্যাপার ছিল যে এত ছোট মাছ দেখে আমি ঘাবড়ে গেয়েছিলাম, বাছতে কয়দিন লাগবে। পরে অবশ্য টেনশান মুক্ত হলাম আম্মাকে ফোন করে। আম্মা বলল এই মাছ বাছতে হয়না শুধু ভালোমত ধুয়ে ফেললেই হয়।

যাইহোক ভুমিকায় ইতি টানলাম এবার রান্নায় যাওয়া যাক। প্রথমেই যারা কাচকি মাছ চিনেন না তাদের জন্য বিঊটিফুল কাচকি মাছের একটা ফটুক।




আমার মাছগুলা ঠিক এই সাইজরই ছিল। যেকোন বাংলাদেশী দোকানে ফ্রোজেন সেকশানে পাওয়া যাবে। এইজন্য বাংলাদেশী ভাইদেরকে অনেক ধন্যবাদ এইরকম একটা আনোখা জিনিষ রপ্তানী করার জন্য। তো যাই হোক প্রথমে ফ্রোজেন প্যাকেটটিকে ঠান্ডা পানিতে ভিজ়িয়ে রাখতে হবে আনুমানিক এক ঘন্টা। টিপস: মাছ কখনোই গরম পানিতে ভিজানো উচিত না , তাহলে রান্নার আগেই মাছ কুক হয়ে যাবে (কৃতঙ্গতা: বড় আপু)। ইতো মধ্যে দুইটি মাঝারি সাইজের আলু হাফ সেমি সাইজ করে কেটে নিতে হবে (আলু ভাজির আলু থেকে কিঞ্চিত মোটা হবে)। সেই সাথে একটা বড় সাইজের পিয়াজ চিকন করে কেটে নিতে হবে।এতক্ষনে নিশ্চয় মাছ নরমাল হয়ে গেছে। এবার মাছগুলা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

এইবার একটা কিউট সাইজের হাড়িতে প্রথমে আলু, এরপর পেয়াজ (একটু আলগা করে নিলে ভালো হয়), মাছ ১/৩ কাপ তেল, আধা চামচ জিরা গুড়া, আধা চামচ ধনে গুড়া, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুড়া আর স্বাদমত লবন দিয়ে মেখে নিতে হবে। এবার অল্প পরিমান পানি দিয়ে হাড়িটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মসলা সবখানে ঠিকমত পৌছে । এবার ঢাকনা দিয়ে চুলার উপর মাঝারি আচে রান্না করতে হবে। এই মাঝে নো নাড়ানাড়ি, মাছ ভেঙ্গে যেতে পারে। মিনিট দশেক পরে ছয়টা কাচামরিচ ফালি করে মাছের উপর দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। মাছের উপর যখন তেল ভেসে উঠবে তখন চুলার আচ বন্ধ করে আরো মিনিট পাচেক চুলায় রেখে দিতে। ব্যাস রান্না শেষ এবার ধনেপাতা থাকলে উপরে একটু ছিটিয়ে দেয়া যায়।

গরম ভাত, পাতলা ডাল আর মুলার শাক দিয়ে খেয়েছি আজকে। আপনারাও ট্রাই করবেন। রান্নার সময় খেয়াল ছিলনা তাই ছবি তুলতে পারিনি। কিন্তু চিন্তা নাই লক্ষ লক্ষ ভাই বোনেরা আগেই ইন্টারনেটে ছবি দিয়ে রেখেছে, তাদের কাছ থেকে দুইটা ধার নিলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:২১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×