somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩১ ডিসেম্বর উপলক্ষে বিশেষ রেসিপি, পেয়াজবিহীন মুরগী পোলাও।

৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারা ব্রাহ্মন অথবা যাদের বাসায় পেয়াজ নাই অথবা যারা আমার মত ভুলুক্কুর রান্নায় পেয়াজ দিতে ভুলে যান, তাদের হতাশ হওয়ার কোন কারন নাই। কারন আমি তাদের জন্য নিয়ে এসেছি এক নতুন মুরগী পোলাও, সরি ব্রয়লার (ব্রয়লার মুরগী জিন্দাবাদ) পোলাও রেসিপি। তবে ব্রয়লার খান না এমন নাকউচু ভাই ওবোনদেরও কোন সমস্যা নাই তারা ব্রয়লারকে দেশী মুরগী দিয়ে প্রতিস্থাপন করতে পারেন।

তাহলে শুরু করা যাক। প্রয়োজনীয় উপকরনের মধ্যে রয়েছে, ফাটাফাটি কোয়ালিটির বাসমতি চাল। এখানে চালটা ফাটাফাটি কোয়ালিটির বলছি এই কারনে, যেহেতু আমরা পিয়াজ ব্যবহার করবনা সেহেতু চালের ক্ষেত্রে নো কম্প্রমাইজ। এবার লাগবে কিছু মুরগীর উইংস/ রান, আদারসুন পেষ্ট, সামান্য শাহী জিরা (আস্ত হলেই চলবে নো বাটাবাটি), টক দই, মরিচের গুড়া, লবন, গোলমরিচ, এলাচ, দারচিনি, এক চামচ লেবুর রস, সামান্য তেল।এবারে একটা বড় হাড়িতে মুরগীর মাংশের সাথে সব উপকরন মিশিয়ে চুলায় দিতে হবে মাঝারী আচে। আরেকটি পাত্রে যথেষ্ট পরিমান পানি দিয়ে চুলায় দিতে হবে এবং পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চাল, , সামান্য লবন ও এক চা চামচ তেল দিয়ে ভাত রান্না করে নিতে হবে। তিনটা আলু মাঝারী সাইজে কেটে লবন ও মরিচের গুড়া মিশিয়ে তেলে কড়া ভাজা দিতে হবে। মিনিট আটেক পরে যখন মুরগির সকল পানি শুকিয়ে যাবে তখন এককাপ পরিমান দুধ ও এককাপ পানি দিয়ে জ্বাল বাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। এবারে মুরগীর ঝোল শুকানোর অপেক্ষা। ইতিমদ্ধে নিশ্চয় ভাত রান্না কমপ্লিট। মুরগীর ঝোল শুকিয়ে আসলে, মুরগীর উপরে ভাত ও ভেজে রাখা আলু বিছিয়ে দিয়ে এয়ারটাইট করে ঢাকনা লাগিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আচ একেবারে কমিয়ে দিতে হবে। ঘী থাকলে দুই চামচ ঘী দেয়া যেতে পারে। মিনিট পনেরোর মধ্যে তৈরী হয়ে যাবে মজাদার ব্রয়লার পোলাও। সালাদের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন।



কোল্ড ড্রিংক্স খেতে পারেন পার্টি ইমেজ দেয়ার জন্য।

আর লাস্টে যদি এরকম একপিস কেক ডেজার্ট হিসেবে থাকে তাহলেত একেবারে বেহেশতি সুখ পাবেন।



এবার দেরি না করে খাওয়া শুরু করেন।

বি.দ্র: শুধুমাত্র পোলাওয়ের ছবিটা গুগল থেকে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×