দগ্ধ দেহে পড়ে আছে আঙিনায়
কত শত জারুল পারুল শিউলি ঘাস ফুল
নখড় আঁচড়ে সফেদ দেহে অঙ্কিত হয় কালিমা চিত্র
কটাক্ষের তীরেও বিক্ষত ভগ্ন মূর্তি
কথিত সমাজের ভ্রুকুঞ্চিত - উঁচু নাক ঢাকে রুমালে
শীতাতপ কক্ষে তাক দুমাদুম
খালি হয়ে যায় রসালো-ঝাঁঝালো ডাইনিং
রক্তাক্ত চারপাশ ঢেকে দেয় হয় ঘুনে ধরা চুনকামে
গেড়ুয়া চাদর শ্মশ্রু বদন স্নান করে গঙ্গা জলে আতর ধূপে
পাপড়িগুলো আবার পুড়ে পাল্লার ওজনে
লুপ্ত বিবেক ঘুমায় সুখে সাজানো পালংকে
নখরঘুরে ফিরে ঊদ্ধত পথে অলিতে-গলিতে
নগরে গ্রামে ঘরে ঘরে প্রতি দ্বারে
ওৎপত পেতে থাকে পালকের আড়ালে
কোনো লাঠিয়াল আসে না
ওই ধূসর রুক্ষ পাহাড় থেকে
পাপড়িগুলো তবুও বাঁচতে চায়
ভয়হীন দুর্বিনীত মুক্ত আলোকে
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



