জোনাকেরা হারিয়ে গেছে অমাবস্যার কোলে
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রমশ বাড়ছে রাত। শীতল দীর্ঘ রাত। নির্মম আধাঁর আরও ঘনভিূত হয়, জমতে থাকে মোড়ে মোড়ে, অলিতে-গলিতে। দেহাতি নগর তলিয়ে যায় ভীষন অতলান্তে।
নিসঙ্গ তাল গাছার পাতায় ঝুলতে থাকে বেহুলা বাতাস। জোনাকেরা হারিয়ে গেছে অমাবস্যার কোলে। কোনো কালপুরুষ ছিল না তখন দিগন্তের আকাশে।
বিক্ষিপ্তিতা..
গোধূলির আগেও কি জমাট স্বপনই না ছিল প্রতিটি দ্বারে !
ভেবেছিল, প্রদিপ জ্বলবে জানালা জুড়ে । উঠোনের কোণে কোণে হবে মালতি উৎসব। কিশোরী আলো ঘুঙুর হবে আলতা পায়ে। বাউলের সুরে সুরে জোছনা নাচবে বধূর আঁচলে।
সন্ধ্যার বিরতিতে উদ্ধত ঈষাণ। কাপালিক ক্ষিপ্রতায় নিভিয়ে দিয়ে যায় উন্মোলিত মশাল। রুধিত কুটিরে প্রশ্বাস ফেলে অভিশপ্ত আর্যতা।
শুধু নিশাচর আমি স্মৃতির পথ ধরে নিয়ন স্বরে গেয়ে যাই শালুকের গান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুন