হেমন্তের জানালায় বেড়াতে আসে মালতি সন্ধ্যারা
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরতে কিছু শব্দ কুড়িয়ে ফিরেছিলাম। শিশিরভেজা সতেজ শব্দ। মালা গাঁথবো বলে। তোমার অমিত্রাক্ষরের চুলের মতো। হায় সময়। ভুলিয়ে দেয় রুটিন ভালোবাসা। কর্পোরেট ক্যানভাসে লিখা থাকে শুধু হিসেবের খতিয়ান। শহরে এখন প্রেমের মিছিল হয় না। দেয়ালে দেয়ালে মজনুরা লিখে না ভালোবাসার স্লোগান। তবু আমরা দু হাতে বাদাম খুটে পার করি একটি পুরো বিকেল কার্তিকের বাতাসে। দিপালী, বিষন্ন গোধূলীটুকু কত রঙিন দ্যাখো পূবের আকাশে। একদিন নক্ষত্রের আলোতে ঠিক বুনে ফেলবো একটা বুনো রাত। আগামী ফাগুনে এসো কিন্তু, শালিকের ডানায় খানিক রোদ নিয়ে। জোছনা বিছানো বাসরে বসে ফেলে আসা পথের গল্প শোনাবো-তোমাকে, একান্তে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন