somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

NUOVO CINEMA PARADISO- আমার দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই বলে রাখি মুভিটীর রেটিং ৮.৪ ।ইতালিয়ান ভাষায় নির্মিত।১৯৮৮ সালে নির্মিত এই ছবিটি শ্রেষ্ঠ বিদেশী ছবির পুরস্কার জিতে নেয় ১৯৮৯ সালের অস্কারে।

নুয়োভো সিনেমা পারাদিসো (Nuovo Cinema Paradiso) বা শুধুই সিনেমা পারাদিসো- ছবিটার কাহিনী একজন বিখ্যাত পরিচালকের জীবনের ঘটনা নিয়ে। ছবিটি শুরু হয় এক বদ্ধ মহিলার ফোন দিয়ে। উনি ফোনে বারবার খুঁজতে থাকেন তার ছেলে সালভাতোর (Salvatore) কে। ৩০ বছর ধরে বাসায় না ফেরা তার ছেলেকে আলফ্রেডোর মৃত্যুসংবাদ দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি। গভীর রাতে বাসায় ফিরে সালভাতোর তার স্ত্রীর কাছে শুনতে পায় সংবাদটি, তারপর এক ফ্লাশব্যাকের সাথে সিনেমা আমাদের নিয়ে যায় ৩০ বছর আগের সিসিলির সেই ছোট্ট শহরটিতে।
এক বাচ্চা ছেলে টোটো।বাবা রাশিয়ায় যুধ্যে গিয়ে আর ফিরেনি,সে থাকে তার মা ও ছোট বোনের সাথে।সব আগ্রহ তাঁর সিনেমার উপর; সিনেমা হলে যে প্রজেক্টার চালায়, আলফ্রেডো, তার সাথে খাতির করে আর সারাক্ষণ ঐখানেই থাকে।আলফ্রেডোর কাছ থেকে মুভি প্রজেকশানের প্রসেসটাও শিখে নেয় টোটো।এরই মাঝে এক দুর্ঘটনায় সিনেমা হলটি পুড়ে যায়, ছোট্ট তোত্তো ওকে উদ্ধার করলেও চিরতরে অন্ধ হয়ে যায় আলফ্রেডো।এরপর আবার তৈরী হয় সিনেমা হলটি; তাতে প্রজেক্টার চালানোর কাজ দেয়া হ্য় টোটোকে।তারপর থেকে ডানা মেলতে থাকে সিনেমার কাহিনী।এলেনা নামক এক সমবয়েসী বালিকার প্রেমে পড়া,আর্মিতে যোগদান, অন্ধ আলফ্রেডোর দার্শনিক কথাবার্তা এ সবের সাথেই বদলাতে থাকে সিনেমার প্রেক্ষাপট।আর্মি ক্যাম্প থেকে টোটোর ফিরে আসার পর আলফ্রেডো বলে যে, এখান থেকে চলে যাও টোটো;যত সময়ের জন্য সম্ভব চলে যাও;তুমি বয়সে তরুন পৃথিবীটা তোমার জন্য;তুমি আরো বড় কিছু হবে;এই ছোট্র গন্ডির মধ্যে থাকলে কিছুই সম্ভব হবে না;life isn’t like in the movies.life is much harder. কালক্রমে এই ছোট্র টোটোই Salvatore Di Vita নামে এক খ্যাতিমান পরিচালকে পরিনত হয়।



খুবই সিম্পল একটি স্টোরি,কিন্তু কি নেই এর মধ্যে! হাশি-তামাশা,ট্রাজেডী,রোমান্টিকতা সকল কিছুই রয়েছে এই সিনেমার মধ্যে।পুরো সিনেমাটা দেখেছি মন্ত্রমুগ্ধের মত। সিনেমাটির কিছু কিছু মোমেন্ট মনে রাখার মত। ত্রিশ বছর পর যখন টোটো তার জন্ম স্থানে ফিরে আসে তখন তার মা বলে, আমি যখন তোমাকে ফোন করি, তখন এক একবার এক একজন নারীকন্ঠ ফোন ধরতো, আমি উদগ্রীব হয়া শুনতাম আর বুঝতে পারতাম যে, এরা কেউ তোমারে আসলে ভালোবাসে না, তুমিও আমার মতোই, সবসময়ের জন্য একা।


(ছোট্র টোটোর অভিনয় এককথায় অসাধারন)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×