মা কে মনে পড়ে। বাবাকে মনে পড়ে। বেশী না, মাত্র কয়েক হাজার মাইল দূরত্বে আছেন তারা। বেশীদিন না, মাত্র বছরখানেক হল দেখিনা তাদের। তাহলে আবার কি? ঢং ???
কিন্তু মনে পড়ে মায়ের সেই হাসি আর বকবক..প্রচুর কথা বলতে পারে আমার মা। মাঝে মধ্যে এমন বিরক্ত লাগত। আর বাবার প্যকেট থেকে সিগারেট চুরি। তারপর ধরা খাওয়া। কিন্তু বাবা জটিল পাবলিক। সরাসরি ঝারি কখনও দেয়নি, তার বকা, "কিরে, তুই সিগারেট খাস নাকি?" পর্যন্তই । কোন ক্রিকেট ম্যচ থাকলে বাবা আগে থেকে চানাচুর ফানাচুর কিনে আনত, আর খেলা শুরু হলে সেই যে বসল টিভির সামনে , ব্যস। আমি খেলা নিয়ে খুব একটা লাফাইনা, কিন্তুচুপচাপ তার কথা শুনতাম। আর মা একটু পরপর এটা ওটা খাবার পাঠিয়ে দিত।
ধুররর...।মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


