somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাই শুনছেন ইসি নাকি দুই ধরনের সরকারের অধীনেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে?

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: ভাই শুনছেন ইসি নাকি দুই ধরনের সরকারের অধীনেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে?
: ঠিকই তো আছে।
: না মানে ইসি দুই নৌকায় পাঁ দিয়ে ফেললো না?
: হুম তা ঠিক। ইসি এতদিন পুরো একটা নৌকাতেই ছিল। এখন শীষের দিকেও একটু টান দেখাচ্ছে, এই আর কি!
: কীসের শীষ, ধানের নাকি গমের?
: নাহ, শীষ শেষ পর্যন্ত ধানেরটাই থাকবে। গম টম বাতিল হয়ে যাবে।
: কন কী? হুদা-জাহানারা গং এর মিশন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল?
: শোনেন এই ধরনের থার্ড ক্লাস ফাতরামি করলে ইসির লোকেরা আন্তর্জাতিকভাবে গনধোলাই খাবে। তাই এই পথে আর যাচ্ছে না ওরা।
: তাহলে কোন পথে যাচ্ছে?
: খুব শীঘ্রই আদালত থেকে নির্দেশনা আসবে, সাথে সাথে জামায়াতের নিবন্ধন বাতিল করবে ইসি। এভাবে বিএনপিকে বন্ধুহীন করা হবে।
: তারপর?
: হাসিনার অধীনে দেয়া নির্বাচনকে যে কোন মূল্যে সফল করবে তারা।
: বিএনপি নির্বাচনে না গেলে?
: ইসি তো এটাই চাচ্ছে। বিএনপি যেন নির্বাচনে না যায় সে ব্যবস্থাই হচ্ছে।
: এতে ইসির লাভ?
: ফেয়ার খেলায় তাদের পছন্দের দল জিতবে না। তার চাইতে এটাই ভালো না যে প্রতিপক্ষ না আসায় এক পক্ষের কাছে সহজেই জয়ের মালা তুলে দেয়া গেল!
: তাহলে পাতানো নির্বাচন একটা হচ্ছে, এই তো?
: নাহ। হিসাবে ভুল করলেন।
: কী রকম?
: প্রথম প্ল্যান হলো ১৮ দল খুব হার্ডলাইনে গেলে, অর্থাৎ হাসিনা পরিস্থিতি সামাল দিতে না পারলে আর্মি ব্যাকড ফখরুদ্দিন মার্কা একটি সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে। তারা দুই/তিন বছর দেশ শাসন করবে প্রো আওয়ামী লীগ কায়দায়। ২/৩ বছর পর একটা ভোট হবে ২০০৮ স্টাইলে।
: দ্বিতীয় প্ল্যান?
: ১৮ দল খুব সহিংস না হলে অথবা আর্মিকে রাজি করানো না গেলে পাতানো নির্বাচন হবে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে সকল বিরোধী দলকে ব্যান করে নতুন স্টাইলে দেশ চালাবে।
: তাহলে দেশের ভবিষ্যৎ বড় অনিশ্চিত?
: তা বলতে পারেন। তবে এর মধ্যেও কথা আছে।
: কী রকম?
: ১৮ দল যদি মাথা ঠান্ডা রেখে শেষ টাইমে খেলতে পারে, যদি কোন ফাউল না করে, তাহলে হাসিনার দুই প্ল্যানের কোনটাই সফল হবে না।
: ১৮ দলকে কীভাবে খেলতে হবে?
: এখনই খুব আক্রমনাত্মক খেলা যাবে না। আক্রমনাত্মক খেলতে হবে একেবারে ইলেভেন্থ আওয়ারে, অক্টোবরে। যখন প্রতিপক্ষের নার্ভ দুর্বল থাকবে। আর কোনভাবেই পাতানো নির্বাচন হতে দেয়া যাবে না। কারণ নির্বাচন একবার করে ফেলতে পারলে আগামি পাঁচ বছর দেশের কাউকে টুঁ শব্দ করতে দেবে না হাসিনা।
: কিন্তু আক্রমনাত্মক খেলতে গেলে যদি আর্মি আসে?
: খালেদা জিয়ার উচিৎ হবে তলে তলে আর্মিকে কনভিনস করা । বলতে হবে তোমরা চুপ থাকো, ফেয়ার নির্বাচনে আমরা আসলে তোমাদের কোন ক্ষতি করা হবে না।
: আর্মি কনভিনস হবে?
: আলবৎ হবে। কারণ এখন একটা শিশুও জানে ফেয়ার নির্বাচন হলে বিএনপি আসবে ক্ষমতায়। তাই নিজের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার গ্যারান্টি পেলে সম্ভাব্য সরকারি দলকে অবশ্যই সাহায্য করবে আর্মি। নিদনপক্ষে চুপ থেকে সমর্থন জানাবে।
: জামায়াতকে ব্যান করার পর খালেদার আন্দোলনের কনফিডেন্স থাকবে?
: জামায়াতকে ব্যান করলেও ক্ষতি নেই। জামায়াতের কর্মীরা তো থাকবে। আর তাছাড়া ব্যানের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত। এত শর্ট টাইমে এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিতে পারবে না আপিল বিভাগ। তাই ঘটনা যাই ঘটুক, খালেদার আগামি তিন মাসের মূল ফোকাস থাকা উচিৎ হবে তত্বাবধায়ক। তত্বাবধায়ক আসলে সব ফাঁড়াই কেটে যাবে এক সময়।
: তাহলে রোজার পর খুব জমজমাট খেলা অপেক্ষা করছে?
: হুম, যান গ্যালারির সিট আগেই বুকিং দিয়ে রাখেন।
Optimistic Rokon
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×