somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘‘প্রকাশ্য ঘুষখোর"

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপ-সহকারী ভূমি কর্মকর্তা তিনি। নাম তার আব্দুল হাই সিকদার। চেহারা সুরতে পোষাকে-আসাকে মাশাল্লাহ খুব সুরত-কেতা-দূরস্ত মাওলানা সাহেব আরকি।চাকুরী করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে। গত ১৩/১১/২০১৫ তারিখে আমি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত আনুমানিক ২৫ শতাংশ জমি খারিজ করার জন্য কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম। সাথে আমার মরহুম বড় ভাইয়ের ছেলেরাও একই কাজে উপস্থিত ছিল। ভূমি কর্মকর্তার সাথে দরদাম পাকা হলো যে, প্রতিটা খারিজে তাকে ৬০০০/-টাকা দিতে হবে। এতে খাজনার রশিদ,ডিসিআর এবং অন্যান্য কাগজ পত্র যা দরকার সবই দেবেন তিনি। যেহেতু একমাত্র অফিস তাই একান্ত বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম এবং ঘুষের(?) আংশিক টাকা তার হাতে দিলাম । যেহেতু আমার কাগজপত্র সব বৈধ তাই ৩০দিন পর সবকিছূ ওকে করে দেয়ার কথা বললেন।৩০দিন পাড় করে ৪৫দিনের দিন মোবাইলে কল দিয়ে জানতে চাইলাম আমার কাজের অগ্রগতি কতটুকু? তিনি বললেন আরও ১৫দিন পর আসুন।নির্ধারিত দিনে আবার মোবাইলে কল দিলাম।তিনি বললেন, ‘‘সরকারী কাজ তিন মাসের কম সময়ে হবে না আরও কিছু টাকা দিয়ে যান।’’ সাড়ে তিন মাস পর আমাকে মোবাইলে কল দিয়ে বললেন, আপনি আসুন আপনার কাজ হয়েছে। অফিস থেকে ছুটি নিয়ে ছুটে গেলাম। ব্যাংকে চাকুরী করার সুবাধে জমি-জমার হিসাব কিতাব তথা ফারায়েজটা আমার ভালভাবে জানা ছিল তাই আগেভাগেই আমি আমার ১টা ও ভাতিজাদের ২টা মোট ৩টা খারিজ এর জমাভাগের হিসাবের কপি দিয়ে আমার কাছে একটা কপি রেখে দিয়েছিলাম। গিয়ে দেখি তাদের ভুলে আমার ২টা দাগের জমি খারিজ করে নাই। যা নতুন করে আলাদাভাবে খারিজ করতে হবে যার জন্য আলাদা টাকাও দিতে হবে। আরেক নতুন কিসসা আটলেন তিন্। তাকে প্রতি খারিজে সরকারী পাওনা ছাড়াই ৬০০০/-টাকা দিতে হবে। আমি যতোই বলি মানি রশিদ ছাড়া আমি কোন টাকা দিতে রাজি নই। তিনি বলেন ‘‘এটা আমার পাওনা মানি রশিদ ছাড়াই আমাকে ৩৬,০০০/টাকা দিতেই হবে’’।দেখলাম স্থানীয় কিছু দালালও তার পক্ষ নিল। যেহেতু আমি ঐ এলাকারই সন্তান তাই আমারও কিছূ হিতাকাঙখী পাওয়া গেল।কিন্তু তারা নিরুপায়। তারা গ্রামের মানুষ সরকারী অফিস এর নিয়মকানুনই আলাদা। তারা আমার কোনই উপকারে আসতে পারল না। আমি আমার অফিসিয়াল পরিচয় দিলাম যে, ভাই আমিতো আপনার এসি ল্যান্ড অফিসারের একটু উপরের পদেই সরকারী চাকরি করি। আমাকে তো কেউ রশিদ ছাড়া টাকা দেয় না। যাহোক আজ প্রায় ৫মাস আমি আমার খারিজের কাগজপত্র গুলো আজও পাইনি। ইতিমধ্যে ১৩,০০০/-টাকা নিয়েছে-প্রকাশ্য ঘুষখোর-আব্দুল হাই সিকদার,উপ-সহকারী ভূমি কর্মকর্তা। আজ ১৩ জুন ২০১৭ রোজ মঙ্গলবার আজও আমার জমির খারিজ হয় নাই। তবে ইতিমধ‌্যে আব্দুল হাই সিকদার অন‌্যত্র বদলী হয়ে গেছেন। এখন ইচ্ছা হয় স্থানীয় দালালগুলোর পাছার কাপড় উল্টে দিয়ে সেখানে আলকাতরা বা লোচা মেখে বাজারে বাজারে ঘুরাই।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×