somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এম এল এম প্রতারণা :: কতদিন চলবে এসব:: সরকার কী কিছু করবেনা?? মানুষ কী সচেতন হবেন না?

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি উচ্চ মুনাফার লোভ-দেখানো বিজ্ঞাপন দিয়ে দেশে সাধারণ লোকজনের কাছ থেকে অনেক দিন ধরে অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে এক শ্রেণীর প্রতারক। বেশ কিছু দিন ধরে বাংলাদেশ ব্যাংক মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম নামে এই ব্যবসার মাধ্যমে মানুষ প্রতারিত হতে পারে বলে সতর্ক করে আসছে।এই ব্যবসা মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক।এদিকে, দেশের অর্থনীতিবিদরাও এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, একে আইনী কাঠামোয় আনার দাবি জানিয়েছেন এ ধরনের ব্যবসায় জড়িয়ে-পড়া গ্রাহকরা।
::::
সম্প্রতি কিছু এমএলএম কোম্পানি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের অতি উচ্চ মুনাফার কথা বলে তাদের সংগৃহীত অর্থ দিয়ে বিদেশে স্বর্ণ কেনা হচ্ছে বলে জানায়। এরই মধ্যে এসব কোম্পানি কয়েক লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় হাজার কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানা গেছে।এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমে এসব কোম্পানির বিষয়ে সচেতন হবার জন্য বিজ্ঞাপন দেয়।এর পরই এসব অবৈধ ব্যবসায় জড়িয়ে-পড়া লোকজন তাদের পুঁজি হারানোর ভয়ে আতংকিত হয়ে পড়েছেন।
তবে এমএলএম ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি : তারা কোনো ধরনের প্রতারণা করছেন না।যদিও এদের কেউই তাদের ব্যবসার পক্ষে বৈধ কোনো কাগজপত্র বা নাম-ঠিকানা দেখাতে পারেননি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন : স্বর্ণ কেনার কথা বলে লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম জানান : থাইল্যান্ডেও এমএলএম ব্যবসার মাধ্যমে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছিলেন।তিনি এই ব্যবসাকে ফৌজদারী অপরাধ বলেও উল্লেখ করেন।

কয়েকদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান এসব কোম্পানির বিষয়ে বলেছিলেন : গ্রাহকদের টাকা সংগ্রহ করে বেনামে এরা পুঁজিবাজারে বিনিয়োগ করছে যা পুঁজিবাজারকেও আরো অস্থিতিশীল করে তুলেছে । এসব কোম্পানিকে দেশ থেকে তাড়ানোরও ঘোষণা দিয়েছিলেন তারা।

কিন্তু সাধারণ মানুষ যেন এসব হায় হায় কোম্পানীর দিকে যেন বেশি করে ঝুকেঁ পড়ছেন। আর এসব হায় হায় কোম্পানী নানান নামে, নানান ফর্মেটে তাদের কাজ চালাচ্ছে। কতদিন চলবে এসব?
সরকার কী কিছু করবেনা? আর মানুষও কী এটা বুঝবেন না??
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×