somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আরেক পরামর্শ: এবার হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড আ্যডামস

২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড আ্যডামস বলেছেন: ‘একাত্তুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি বিয়োগান্তক ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।’
লন্ডনে হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশ বিষয়ক সেমিনার শেষে বাংলা ওয়েবসাইট বাংলানিউজ ২৪ ডট কম এর লন্ডন প্রতিনিধি সৈয়দ আনাস পাশার সঙ্গে একান্ত আলাপে আ্যডামস এ মন্তব্য করেন।

বাংলাদেশ সরকারের যুদ্ধাপরাধ বিচারের উদ্যোগকেও তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তবে আ্যডামস বলেন, বিচারটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় তিনি বাংলাদেশের (১৯৭৩) যুদ্ধাপরাধ আইনকে যুগোপযোগী করার ওপরও গুরুত্বারোপ করেন। আ্যাডামস বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত ও নিরাপরাধরা যাতে কোনও হয়রানির শিকার না হয় সে ব্যাপারে খুব সচেতন থাকতে হবে বাংলাদেশ সরকারকে।

এ প্রসঙ্গে তিনি সম্প্রতি বাংলাদেশ সফরকালে মার্কিন প্রেসিডেন্টের ওয়ার ক্রাইম বিষয়ক অ্যাম্বাসেডরের সুপারিশের কথাও উল্লেখ করেন।

ব্রাড আ্যডামস বলেন, ৭১ এর যুদ্ধাপরাধের বিচার শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব শান্তিকামী মানুষই চায় বলে আমার বিশ্বাস। কারণ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংসতম এ যুদ্ধাপরাধ মানব জাতির জন্য কলঙ্ক হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিচার শুরুর প্রাক্কালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি তার কোনও বার্তা আছে কি-না, জানতে চাইলে আ্যডামস বলেন, ‘ক্ষতিগ্রস্ত বা তাদের পরিবারের সদস্যদের বিচার চাওয়ার অধিকারকে স্পষ্ট ভাষায় স্বীকৃতি দিতে চাই আমি। এ বিচার প্রাপ্তি তাদের অধিকারের অংশ।’ একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি লাভের পর ক্ষতিগ্রস্তরা সান্ত্বনা পাবেন বলে মনে করেন তিনি।

সৈয়দ আনাস পাশার সঙ্গে আলাপে ব্র্যাড অ্যাডামস আইনকে কী ধরণের যুগোপযোগী করতে বলেছেন সে বিষয়ে পরিষ্কার কোন ধারণা আনাস পাশা তার প্রতিবেদনে উল্লেখ করেননি।
আনাস পাশার প্রতিবেদন
আমার আগের একটি পোষ্টে এই বিষয়ে বিদেশী পরামর্শ আর খবরদারির কথা বলেছিলাম।
আমার আগের পোষ্টটি
এটাও সে ধরণের একটি বিষয় কিনা সেটা বিশেষজ্ঞরা ভাববেন? কিন্তু সাধারণ একজন নাগরিক হিসেবে আমার মনে হচ্ছে সেরকমই।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×