বিশ্বকাপ উপলক্ষে পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান:: উপরে ফিটফাট ভেতরে....
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজধানীতে রংচটা ও ফিটনেস নেই এমন পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ এবং পুলিশের ট্রাফিক বিভাগ ১১ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু করে। অভিযান শুরুর আগেই রংচটা ও ফিটনেসবিহীন যানবাহনগুলো সারিয়ে তোলার জন্য নোটিশ দেয় বিআরটিএ।
বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ক্রিকেট ভক্ত ও অতিথিরা আসছেন তাদের সামনে রাজধানী ঢাকার সাজানো-গোছানো তিলোত্তমা রূপ তুলে ধরার নানা আয়োজনের অংশ হিসেবে এই কাজ চলছে। এই অভিযানের কথা আগে থেকে জানানোয় অনেক যাত্রীবাহী পরিবহনের মালিক তাদের গাড়িগুলো রং করে নিয়েছিলেন। টাকা খরচ হলেও রাজধানীর সৌন্দর্যের জন্য এ অভিযান প্রয়োজন ছিল বলে তারা মোন করেন।
সাধারণ মানুষও একে সাধুবাদ জানান: তবে অভিযোগ : বাইরে থেকে রং করা হলেও গাড়িগুলোর ভিতরের অবস্থার কোন পরিবর্তন হয়নি। তারা মনে করেন : যানবাহন রং করে বাইরের চাকচিক্য বাড়বে ঠিকই কিন্তু যানজট নিয়ন্ত্রণ করা না গেলে নগরীর সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যাবে। সব কিছু রাঙিয়ে তুলে লোক-দেখানো এই সৌন্দর্য বাড়ানোর চেয়ে আগে দরকার সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা যা বিদেশী অতিথিদের চোখে নগরীর ভেতরের সৌন্দর্যকে তুলে ধরবে। পাশাপাশি গাড়িগুলোর ভেতরের অবস্থাও পরিবর্তন হওয়া উচিত বলে মনে করেন সবাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন