৩২০ কোটি ডলার ক্ষতির মুখে সনি!


জাপানের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এবার বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন। অচিরেই সনিকে ৩২০ কোটি ডলারের আর্থিক ক্ষতি গুণতে হবে। সনি সূত্র এ তথ্য জানিয়েছে।
তবে বছরের শুরুটা ছিল ভিন্ন। ২০১১ সালের শুরুতেই সনি প্রাতিষ্ঠানিকভাবে জানায়, আসন্ন মার্চের মধ্যেই সনি ৮৬ কোটি ডলার লাভের লক্ষ্যমাত্রা অর্জন করবে।
কিন্তু ভাগ্যদেবতা বিরাগ হলে বোধহয় এমনই হয়। এ ঘোষণার হিসাবকে পুরো উল্লো করে দিয়ে সনিকে এখন চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ জাপানে হয়ে যাওয়া স্বরণকালের ভয়াবহ ভূমিকম্প, সুনামি আর পারমাণবিক চুল্লির বিস্ফোরণের প্রভাবে সনির খতিয়ানে এখন বিপরীত সমীকরণ।
এরই মধ্যে সনির ভিডিও গেমনির্ভর প্লেস্টেশন এবং ভায়ো কমপিউটারের উৎপাদনে ভাটা পড়েছে। গুণতে হচ্ছে বিরাট অঙ্কের বীমা ক্ষতি। অন্যদিকে সনির প্লেস্টেশন হ্যাকিং ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ফলে মে মাসের শেষভাগে এসে প্লেস্টেশন নেটওয়ার্ক বন্ধ করে দিতে হয়।
এ হ্যাকিংয়ের কারণ ১০ কোটি প্লেস্টেশন নেটওয়ার্ক ব্যবহারকারীদের ব্যক্তিতথ্য, পাসওয়ার্ড এবং ঠিকানা হ্যাকারদের হাতে চলে যায়। আর এ ক্ষতির জন্য ১৭ কোটি ক্ষতিপূরণ ব্যয় বহন করতে হবে খোদ সনিকে। এ যেন মড়ার ওপর খাড়ার ঘা।
জাপানের উত্তর-পূর্ব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া সুনামির আঘাতে সনি কারখানা পুরোপরি উৎপাদন অনুপযোগী হয়ে পড়ে। ফলে পুরো বিশ্বে সনির সাপ্লাই চেইন ব্যবস্থাপনা বিপর্যস্ত হয়ে পড়ে। অগ্রীম অর্ডারগুলো একে একে বাতিল হয়ে যায়। পড়তে হয় বড় অঙ্কের বীমা ক্ষতির চাপে।
সব মিলিয়ে সনি এখন বিপর্যস্ত। বিপুল পরিমাণ ক্ষতির অঙ্ক গুণতে সনি হিমশিম খাচ্ছে। বিশ্বের স্বনামধন্য এ প্রযুক্তি নির্মাতার এমন বেহাল অবস্থা সনির পণ্যপ্রেমীদের গভীর হতাশায় ডুবিয়েছে।
এখান থেকে
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।