স্পিরুলিনা: পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর এনার্জি ড্রিংক
বর্তমান বাজারে এনার্জি ড্রিংকসের চাহিদার কথা আমরা সবাই জানি। চটকদার সব বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে আমরা কতই না এনার্জি ড্রিংস পান করি।
কিন্তু কখনো কি যাচাই করার চেষ্টা করি আসলে এইসব এনার্জি ড্রিংকসের নামে আমরা কি পান করছি। এগুলোর উৎপাদন প্রক্রিয়া বিশ্লেষণ করলে এগুলোকে চিনির শরবত ছাড়া আর কিছুই বলা যায় না।
এতো বিজ্ঞাপনের মাঝেও প্রচার বিমুখ একটি এনার্জি ড্রিংক হলো স্পিরুলিনা। স্পিরুলিনা এক প্রকার সামুদ্রিক শৈবাল। এর প্রায় শতকরা ৮০ ভাগই প্রোটিন। আমাদের শরীরের বৃদ্ধি ও বিভিন্ন প্রকার জৈবিক কাজের জন্য যে অত্যাবশ্যকীয় প্রোটিন প্রয়োজন, তার প্রত্যেকটি রয়েছে এক গ্লাস স্পিরুলিনায়। এ ছাড়াও এতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাট, কার্বোহাইড্রেট, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিংক, ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, ভিটামিন কে এবং ভিটামিন ডি। প্রতি ১০০গ্রাম স্পিরুলিনায় প্রায় ৩৭৪কিলো ক্যালরি শক্তি রয়েছে। বিশ্ব স্বাস্থ সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন স্পিরুলিনাকে খাদ্যের বিকল্প হিসাবে স্বীকৃতি দিয়েছে।
এখন আপনিই আপনার এনার্জি ড্রিংকটির সাথে স্পিরুলিনার তুলনা করে দেখুন, তফাতটা হাতে-নাতে প্রমাণ পেয়ে যাবেন। আমাদের দেশে স্পিরুলিনার তেমন প্রচার না থাকলেও প্রায় সব বড় বড় সুপার শপ এবং ফার্মেসির দোকান গুলোতে এটি পেতে পারেন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।