ঢাবি শিক্ষিকা নির্যাতন:ধস্তাধস্তিতে রুমানা আহত হতে পারে! সাইদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় বুধবার দুপুরে গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সাইদ।
দুপুর সোয়া ২টার দিকে হাসানকে রাজধানীর উত্তর মুগদায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ।
গত ৫ জুন ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতে নেওয়া হয় রুমানাকে। তাকে চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করার কথা।
ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে একটি মামলা করেন।
চোখে ভালো দেখতে পাই না'
গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাইদ সাংবাদিকদের বলেন, আদালতে আত্মসমর্পণ করার জন্য বুধবার সকালে চট্রগ্রাম থেকে ঢাকায় পৌঁছে এক আত্মীয়ের বাসায় ওঠেন তিনি। আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
৫ জুনের ঘটনা প্রসঙ্গে সাইদ বলেন, বিকালে ধানমন্ডির বাসায় রুমানার ফেইসবুক বন্ধুতালিকা থেকে নাবির তাহের দীন নামে তার এক ইরানি বন্ধুর নাম মুছে ফেলা নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়।
এর এক পর্যায়ে রুমানা তার ওপর ঝাঁপিয়ে পড়েন- এ দাবি করে সাইদ বলেন, এ সময় তার চোখ থেকে চশমা পড়ে যায়।
"আমি চোখে ভালো দেখতে পাই না। ধস্তাধস্তির কারণে ও [রুমানা] আহত হয়ে থাকতে পারে।"
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মুনিরুল ইসলাম পরে সাংবাদিকদের জানান, নিজেকে নিদোর্ষ প্রমাণের জন্য হাসান অনেক কাহিনী বলার চেষ্টা করবে। তবে এখন বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে, সব বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।
এ জন্য তাকে আদালতে হাজির করে হেফাজত (রিমান্ড) চাওয়া হবে জানান মুনিরুল।
'ঢাকা-চট্টগ্রামে একই সময়ে অভিযান'
ধানমন্ডি থানায় মামলার পর থেকেই গোয়েন্দা পুলিশের দুইটি বিশেষ দল মাঠে নামে জানিয়ে উপ-কমিশনার বলেন, গত ৫ জুন থেকে হাসানকে গ্রেপ্তারের জন্য এই দুইটি দল চেষ্টা চালিয়ে আসছে। চট্টগ্রাম ও উত্তর মুগদায় একই সময় অভিযান চালানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান জানান, প্রেম এবং বিয়ে নিয়ে তাদের সম্পর্ক প্রায় ১৬/১৭ বছর।
"এই দীর্ঘ সময়ের সর্ম্পক কানাডায় মাত্র নয় মাস রুমানার বসবাসের কারণে শেষ হয়ে গেল।"
একটি কোর্স করতে রুমানা গত বছর অগাস্ট মাসে কানাডায় যান। সেখানে ইরানি এক যুবকের সঙ্গে তার সর্ম্পক হয়- এ দাবি করে হাসান বলেন, গত ৫ মে সে দেশে ফেরার পর বিষয়টি জানতে পারি।
"ইরানি যুবকের সঙ্গে সম্পর্ক না রাখতে তাকে অনুরোধ করি। গত ৫ জুন রুমনা ফেইসবুক খুলে বাথরুমে গেলে তার ফেইসবুকের বন্ধুতালিকা থেকে ইরানি ওই যুবকটির নাম মুছে ফেলি। বাথরুম থেকে ফিরে এসে এ কারণে সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।"
হাসান অভিযোগ করেন, রুমানা তাকে ঘুমের ওষুধ খাইয়ে একবার মেরে ফেলার চেষ্টা করেছিল। এ জন্য দুইদিন তাকে ল্যাবএইড হাসপাতালে ভার্তি থাকতে হয়েছিল।
ধানমন্ডি থানায় করা মামলায় রুমানার বাবা অভিযোগ করেছেন, কানাডা থেকে আসার পর রুমানাকে আর কানাডার না যেতে হাসান চাপ দেয়। অথচ তার অক্টোবর মাসে থিসিস জমা দেওয়ার জন্য কানাডায় যাওয়ার কথা রয়েছে।
কানাডায় যাওয়া-না-যাওয়া নিয়ে গত ২১ মে রুমানাকে মারধরও করেছিল হাসান। এর পরেই গত ৫ জুন মারধরের ঘটনা ঘটলো।
বিডিনিউজ২৪.কম
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।