মালয়েশিয়ায় অনুগত স্ত্রীদের ক্লাব!



মালয়েশিয়ায় চালু হয়েছে অনুগত স্ত্রীদের জন্য এক অভিনব ক্লাব। যার মূল লক্ষ্য হচ্ছে মুসলিম নারীদের পতি ভক্তির শিক্ষা দেয়। চলতি মাসে দেশটিতে একটি ভিন্ন মতাবলম্বী মুসলিম গ্রুপ ক্লাবটি চালু করে।
ক্লাব প্রসঙ্গে এর প্রতিষ্ঠাতা মনে করেন, স্ত্রীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ সন্ত্রাস ও পতিতাবৃত্তি অনেকাংশে নিরসন করা যাবে যদি স্ত্রীরা তাদের স্বামীদের সুখী রাখতে পারে। তারা ওই সকল স্ত্রীদের প্রথম শ্রেণীর পতিতার চেয়ে ভাল হিসেবে চিহ্নিতও করেছে। কিন্তু ক্লাবটির এই নয়া উদ্যোগে বাদ সেধেছে দেশটির মানবাধিকার ও বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো। তারা এই ক্লাবের সাথে যুক্ত নারী-পুরুষ উভয় সম্পর্কেই ব্যাপক সমালোচনা করেছে। এ প্রসঙ্গে মালয়শিয়ার নারী বিষয়ক মন্ত্রী শেহরিজাত আব্দুল জলিল বলেছেন, এই ক্লাবের সাথে যুক্তরা পৃথিবীর কাছে ইসলাম ও দেশের ইমেজ নষ্ট করেছে। এ ব্যবস্থার মাধ্যমে নারীরা তাদের স্বামীদের দাশে পরিণত হবে। তবে দেশে বিদেশে এ ক্লাব নিয়ে এত সমালোচনার পরও এর প্রতিষ্ঠাতারা ঘোষণা দিয়েছেন, তারা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেও ক্লাবের নতুন সদস্য বাড়াবে।
উল্লেখ্য, এই ক্লাবের উদ্যোক্তারাই গত দুই বছর আগে ব্যাপক সমালোচিত বহুগামী পুরুষদের ক্লাব গঠন করেছিলো।
শীর্ষনিউজ.কম থেকে
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।