উৎকৃষ্ট চায়ের রেসিপি- উপকরণ আর স্রেফ ধৈর্য্য!
আজ থেকে চা পান করুন অন্যভাবে...
চা প্রেমিক মাত্রই এক কাপ ভালো চা-এর মজাটা জানেন। যেনো তেনো এক কাপ চা তৈরিতে ওস্তাদ হওয়া সোজা হলেও উৎকৃষ্ট এক কাপ চা তৈরির ব্যাপারটি সোজা কথা নয়। তবে, গবেষকদের মতে, উৎকৃষ্ট এক কাপ চা তৈরির সূত্রটি সোজাই। স্রেফ ধৈর্য্যই হচ্ছে সেই সূত্র।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নর্দাথামবারিয়া-এর স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর গবেষকদল উৎকৃষ্ট চা তৈরির এই সূত্র উদ্ভাবন করেছেন।
গবেষকদের মতে, চা তৈরির প্রক্রিয়াটি হচ্ছে, একটি চায়ের মগে ২০০ মিলিলিটার পরিষ্কার ফুটানো পানিতে টি ব্যাগ ছেড়ে দিতে হবে। এরপর ২ মিনিট পর্যন্ত টি ব্যাগকে মগের গরম পানিতে রাখতে হবে। এরপর টি ব্যাগ উঠিয়ে নিয়ে তাতে ১০ মিলিলিটার দুধ যোগ করতে হবে। এরপর পাক্কা ৬ মিনিট পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে যতোক্ষণ না পর্যন্ত চায়ের তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস না পৌঁছায়।
গবেষকদের মতে, ৬০ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছালেই চায়ের স্বাদ উৎকৃষ্ট হয় । এ জন্য চা তৈরির পরে ৬ মিনিট পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে। তবে, সাড়ে ১৭ মিনিট এর বেশি দেরি হয়ে গেলে চা বিস্বাদ হয়ে যাবে।
গবেষকদের সূত্রমতে, চায়ের তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলেই চায়ের আসল স্বাদ পাওয়া যায়।
বিডিনিউজ২৪.কম
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।